ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ পারাপারে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা: আইআরজিসি

সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সমন্বয় ও পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানের অনুমোদন ছাড়া এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৫ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি কিছু পক্ষ ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট ঘোষণার উদ্যোগ নিয়েছে। এ ধরনের পদক্ষেপকে ‘চরম বিপজ্জনক’ এবং ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে আইআরজিসির নৌবাহিনী।

এক সতর্কবার্তায় আইআরজিসি জানায়, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের একমাত্র বৈধ পথ হলো ইরানের নির্ধারিত নৌপথ। এসব রুটের বাইরে যেকোনো ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ এবং তা গুরুতর নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে।

আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে সব জাহাজকে চ্যানেল-১৬ ব্যবহার করে আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করতে হবে। এ নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের এই ঘোষণা আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: ইরনা

ট্যাগ : ইরান ইরানে মার্কিন-ইসরাইল হামলা হরমুজ প্রণালী জাহাজ আইআরজিসি

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ পারাপারে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা: আইআরজিসি

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সমন্বয় ও পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক বলে ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানের অনুমোদন ছাড়া এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৫ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি কিছু পক্ষ ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট ঘোষণার উদ্যোগ নিয়েছে। এ ধরনের পদক্ষেপকে ‘চরম বিপজ্জনক’ এবং ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে আইআরজিসির নৌবাহিনী।

এক সতর্কবার্তায় আইআরজিসি জানায়, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের একমাত্র বৈধ পথ হলো ইরানের নির্ধারিত নৌপথ। এসব রুটের বাইরে যেকোনো ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ এবং তা গুরুতর নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে।

আইআরজিসি আরও জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করতে হলে সব জাহাজকে চ্যানেল-১৬ ব্যবহার করে আইআরজিসি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করতে হবে। এ নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের এই ঘোষণা আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: ইরনা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ