ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জনগণের মতামত না শুনলে সরকার পথ হারাবে: আইনমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলার উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জনগণই সরকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছে। তাই তাদের কথা শোনা এবং মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। জনগণকে কথা বলার সুযোগ না দিলে এবং তাদের মতামত উপেক্ষা করলে সরকার পথ হারাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের মতামতকে ভিত্তি করেই সঠিক পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার রয়েছে সরকারের।

দেশে আবারও যেন ফ্যাসিবাদ ফিরে এসে কোনো পরিবারকে স্বজন হারানোর বেদনায় না ফেলে, সেই পরিবেশ নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে অবস্থান নিতে হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ফ্যাসিবাদের পথ বন্ধ করা প্রয়োজন।

আসাদুজ্জামান বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে জনগণের মতামত ও অংশগ্রহণের গুরুত্ব থাকবে। অন্যথায় রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

মতবিনিময় সভায় বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও প্রয়োজনীয় উদ্যোগের বিষয় তুলে ধরেন।

ট্যাগ : আইনমন্ত্রী গণতন্ত্র বাগেরহাট

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জনগণের মতামত না শুনলে সরকার পথ হারাবে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জনগণের মতামতকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলার উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জনগণই সরকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছে। তাই তাদের কথা শোনা এবং মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। জনগণকে কথা বলার সুযোগ না দিলে এবং তাদের মতামত উপেক্ষা করলে সরকার পথ হারাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের মতামতকে ভিত্তি করেই সঠিক পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার রয়েছে সরকারের।

দেশে আবারও যেন ফ্যাসিবাদ ফিরে এসে কোনো পরিবারকে স্বজন হারানোর বেদনায় না ফেলে, সেই পরিবেশ নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে অবস্থান নিতে হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ফ্যাসিবাদের পথ বন্ধ করা প্রয়োজন।

আসাদুজ্জামান বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে জনগণের মতামত ও অংশগ্রহণের গুরুত্ব থাকবে। অন্যথায় রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

মতবিনিময় সভায় বাগেরহাট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও প্রয়োজনীয় উদ্যোগের বিষয় তুলে ধরেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ