ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাংগঠনিক কার্যক্রম বাড়াতে ১৩ উপকমিটি ইসলামী আন্দোলনের

ছবি : সংগৃহিত
ফলো করুন

সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও বহুমুখী করতে বিভিন্ন বিষয়ে মোট ১৩টি উপকমিটি গঠনের কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দলের সহকারী মহাসচিব ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দাওয়াহ ও জনশক্তিবিষয়ক উপকমিটির আহ্বায়ক করা হয়েছে কে এম আতিকুর রহমানকে। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মানসুর আহমদ সাকী, ড. শেখ ফজলে এলহী মামুন, ইউসুফ আহমদ মানসুর, মুফতি আবু বকর ও মুফতি মিজানুর রহমান।

নির্বাচন ও জনপ্রতিনিধিবিষয়ক উপকমিটির আহ্বায়ক হয়েছেন শাহ ইফতেখার তারিক। সদস্য হিসেবে আছেন মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালি উল্লাহ, মাওলানা শোয়াইব হোসেন, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মাওলানা বদরুজ্জামান, অ্যাডভোকেট ফেরদৌস চৌধুরী ও মো. ইয়াসীন আলী।

প্রবাসী কল্যাণবিষয়ক উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মাওলানা খলিলুর রহমানকে। কমিটিতে আরও রয়েছেন মো. হাসমত আলী, অধ্যাপক আমজাদ হোসাইন, এমদাদুল ফেরদৌস, আনোয়ার খাঁন, মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা নুরুল বশর আজিজী ও অধ্যাপক আব্দুল করীম।

শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির দায়িত্ব দেওয়া হয়েছে কে এম বিল্লাল হোসেনকে। এতে জহিরুল ইসলাম, আতিকুর রহমান নান্নু মন্সী, আনোয়ার হোসেন, জাকির হোসেন পাটোয়ারী, নিজাম উদ্দিন, মজিবর রহমান শামীম, হারুনুর রশীদ, সাইদুর রহমান জাবেদ, হারিসুল বারী রনি, মাওলানা ফজলুর রহমান, আখিনুর মিয়া ও নূরে আলম বিশ্বাস সদস্য হিসেবে রয়েছেন।

আইন ও মানবাধিকারবিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার। সদস্যরা হলেন অ্যাডভোকেট মুহাম্মাদ আবদুল বাসেত, আব্দুল্লাহ নাসের, মো. হানিফ, বায়েজিদ হোসেন, হাসিবুল ইসলাম ও ইশতিয়াক।

ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মাওলানা আহমদ আবদুল কাইয়ুমকে। কমিটিতে আব্দুর রহমান, এম এম কামাল উদ্দিন, আনোয়ার হোসেন (দক্ষিণ), শেখ জয়নাল আবেদীন, শাহজাহান মিয়া, রশিদ আহমদ ফেরদৌস, মাওলানা সরোয়ার হোসেন, মাওলানা জিয়াউল হক ও মাওলানা লোকমান হোসেন সদস্য হিসেবে রয়েছেন।

আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেলাল নূর আজিজী। এ কমিটিতে অধ্যাপক ইমতিয়াজ আহমদ সজল, সৈয়দ ড. মাবরুক বিল্লাহ, অধ্যাপক মোস্তফা কামাল, মো. রাজন শিকদার, মাজেদুল হক, খায়রুল আহসান মারজান, মাওলানা মোহাম্মদ আলী ও ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম রয়েছেন।

শৃঙ্খলাবিষয়ক উপকমিটির আহ্বায়ক সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। সদস্য হিসেবে রয়েছেন মো. আমিনুল ইসলাম, মাওলানা মো. নেছার উদ্দিন, অ্যাডভোকেট বরকতউল্লাহ লতিফ ও আল মোহাম্মদ ইকবাল।

শিক্ষাবিষয়ক উপকমিটির আহ্বায়ক করা হয়েছে হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে। সদস্যরা হলেন অধ্যাপক (অব.) নাছির উদ্দিন খাঁন, মাওলানা এ বি এম জাকারিয়া, ড. অধ্যাপক আব্দুল মুমিন, ড. অধ্যাপক আবু ইউসুফ ও খন্দকার মোহাম্মদ তানভীর।

স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক উপকমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম। সদস্য হিসেবে রয়েছেন সেলিম মাহমুদ, ডা. মো. শহিদুল্লাহ, ডা. মোমতাজুল করীম ও ডা. আক্কাস আলী সরকার।

ওলামাবিষয়ক উপকমিটির আহ্বায়ক মুফতি রেজাউল করীম আবরার। এতে মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী ও মুঈনুদ্দীন খান তানভীর সদস্য হিসেবে রয়েছেন।

মহিলা ইউনিটবিষয়ক উপকমিটির আহ্বায়ক করা হয়েছে শেখ আবু তাহেরকে। কমিটিতে বিভিন্ন বিভাগ থেকে হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা হাফিজুল হক ফাইয়াজ, মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি আনোয়ার ইবরাহিমী, মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা হুসাইন আহমাদ, মুফতি ওসমান গনী, মুফতি শহিদুল ইসলাম পলাসী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাদিউল ইসলাম, মুফতি আব্দুর রহমান গিলমান ও মুহাম্মাদ নুর ইসলাম সদস্য হিসেবে রয়েছেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এসব উপকমিটির মাধ্যমে সংশ্লিষ্ট খাতগুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও পরিকল্পিত ও কার্যকরভাবে পরিচালনা করা হবে।

ট্যাগ : ইসলামী আন্দোলন বাংলাদেশ শেখ ফজলুল করীম মারুফ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাংগঠনিক কার্যক্রম বাড়াতে ১৩ উপকমিটি ইসলামী আন্দোলনের

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ