ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘এক পয়সার বিনিয়োগের প্রমাণ দিন, রাজনীতি ছেড়ে দেবো’

আসিফ মাহমুদ

‘এক পয়সার বিনিয়োগের প্রমাণ দিন, রাজনীতি ছেড়ে দেবো’
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের বাইরে নিজের কোনো বিনিয়োগ, ব্যাংক আমানত, ভিলা বা জমি থাকার প্রমাণ দেখাতে পারলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ জানান।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ/ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধূলিকণারও প্রমাণ দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেবো। আর যা শাস্তি হবে মাথা পেতে নেবো।’

তিনি বলেন, অতীতে দেশের বাইরে রাজনীতিক ও ব্যবসায়ীদের সম্পদের তথ্য অনুসন্ধানী সাংবাদিকতা ও সরকারি তদন্তের মাধ্যমে বের হয়েছে। সরকারেরও এ ধরনের তথ্য অনুসন্ধানের সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘সরকারের এই ক্যাপাসিটি আছে, এইটা কোনো রকেট সায়েন্স না। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হইলে আপনারা এআই দিয়ে বানানো ভুঁইফোঁড় আজকের কণ্ঠের ৭ মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান করতে পারেন?’

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘৬ মাসেই বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে, দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে, আপনাদের সন্তানদের প্রকাশ্য দুর্নীতি থেকে চোখ সরাতে নাটক শুরু করেছেন?’

বিরোধী দলকে দমন-পীড়নের প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ প্রশ্ন করেন, ‘আপনাদের বিরোধীদলকে দমন-পীড়নের পদ্ধতির সঙ্গে লীগের দমন-পীড়নের পার্থক্য কোথায়?’

তার এই পোস্টে বিদেশে সম্পদ থাকার অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করার পাশাপাশি বর্তমান সরকারের রাজনৈতিক কৌশল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে।

ট্যাগ : এনসিপি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

‘এক পয়সার বিনিয়োগের প্রমাণ দিন, রাজনীতি ছেড়ে দেবো’

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশের বাইরে নিজের কোনো বিনিয়োগ, ব্যাংক আমানত, ভিলা বা জমি থাকার প্রমাণ দেখাতে পারলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ জানান।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ/ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধূলিকণারও প্রমাণ দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেবো। আর যা শাস্তি হবে মাথা পেতে নেবো।’

তিনি বলেন, অতীতে দেশের বাইরে রাজনীতিক ও ব্যবসায়ীদের সম্পদের তথ্য অনুসন্ধানী সাংবাদিকতা ও সরকারি তদন্তের মাধ্যমে বের হয়েছে। সরকারেরও এ ধরনের তথ্য অনুসন্ধানের সক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘সরকারের এই ক্যাপাসিটি আছে, এইটা কোনো রকেট সায়েন্স না। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হইলে আপনারা এআই দিয়ে বানানো ভুঁইফোঁড় আজকের কণ্ঠের ৭ মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান করতে পারেন?’

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘৬ মাসেই বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে, দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে, আপনাদের সন্তানদের প্রকাশ্য দুর্নীতি থেকে চোখ সরাতে নাটক শুরু করেছেন?’

বিরোধী দলকে দমন-পীড়নের প্রসঙ্গ তুলে আসিফ মাহমুদ প্রশ্ন করেন, ‘আপনাদের বিরোধীদলকে দমন-পীড়নের পদ্ধতির সঙ্গে লীগের দমন-পীড়নের পার্থক্য কোথায়?’

তার এই পোস্টে বিদেশে সম্পদ থাকার অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করার পাশাপাশি বর্তমান সরকারের রাজনৈতিক কৌশল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ