ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ময়মনসিংহ মেডিকেলে আগুন: গণপূর্তের গাফিলতি-অনিয়মের অভিযোগ সিটি প্রশাসকের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় অবকাঠামোগত দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের গাফিলতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকন। একই সঙ্গে ঘটনাটি তদন্তে সরকারের উচ্চপর্যায়ের কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ফায়ার সার্ভিস কর্মকর্তার বরাত দিয়ে বলেন, লিফটের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়েছে। একই লিফটে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করে তিনি এসব ঘটনার দায় নির্ধারণের প্রশ্ন তোলেন।

রুকনুজ্জামান রোকন বলেন, ‘আজ এখানে আসার পর ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, লিফটের আটতলায় আগুন ধরেছিল। এর আগেও এই লিফটে বহুবার আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রশ্ন হলো, এসব ঘটনার দায়ভার কার, সেটি কি পরিষ্কার করা প্রয়োজন নেই?’

সিটি প্রশাসক বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুটি কর্তৃপক্ষের কার্যক্রম রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসেবা পরিচালনা করে, আর হাসপাতালের অবকাঠামোগত বিষয় দেখভালের দায়িত্ব গণপূর্ত বিভাগের। অতীতেও লিফটে আগুন লাগা ও লিফট বিকল হওয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এর আগেও লিফটে আগুন লাগার ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে দিকবিদিক ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন, হাত-পা ভেঙেছে, এমন ঘটনাও রয়েছে। এরপরও এসব ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।’

এবারের অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানান রুকনুজ্জামান রোকন। তিনি বলেন, ‘আজকের এই ঘটনার জন্য সরকারের উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। এই লিফটের ক্ষেত্রে কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা সংশ্লিষ্ট সংস্থার গাফিলতি রয়েছে কি না, তা তদন্ত করে বের করতে হবে। তদন্তে যার দায় পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

লিফটটি নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত চালুরও দাবি জানান তিনি। তার ভাষ্য, হাসপাতালের আইসিইউ, লাইফ সাপোর্ট ও হৃদরোগীসহ গুরুতর অসুস্থ রোগীদের জন্য লিফটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া হাত-পা ভাঙা, শারীরিকভাবে অক্ষম ও চলাচলে অক্ষম রোগীদের সিঁড়ি ব্যবহার করা কঠিন হওয়ায় দ্রুত লিফট সচল করা প্রয়োজন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তর ময়মনসিংহের আট জেলার মানুষের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র উল্লেখ করে সিটি প্রশাসক বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের অবকাঠামো ও বিভিন্ন অনিয়ম নিয়ে গণমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশ হলেও কার্যকর তদন্ত না হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, ‘হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে বারবার সংবাদ প্রকাশ হয়েছে। তারপরও কেন তদন্ত কমিটি হয়নি, তা আমি জানি না। সরকারের সর্বোচ্চ মহলের কাছে আমার দাবি, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে হবে।’

হাসপাতালকে নিরাপদ চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে যেসব ক্ষেত্রে গাফিলতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডে কেউ মারা যাননি বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম। তিনি বলেন, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছেন, তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ট্যাগ : অগ্নিকাণ্ড ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন: গণপূর্তের গাফিলতি-অনিয়মের অভিযোগ সিটি প্রশাসকের

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ