ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টম ক্রুজের নতুন লুকে চমক, আসছে সিনেমা ‘ডিগার’

ছবি : সংগৃহীত
ফলো করুন

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ এবার দর্শকদের সামনে আসছেন একেবারেই ভিন্ন রূপে। অ্যাকশনধর্মী চরিত্রে দীর্ঘদিনের পরিচিতি ভেঙে নতুন সিনেমা ‘ডিগার’-এ তাকে দেখা যাবে টাক মাথা, ভুঁড়ি পেট ও অদ্ভুত স্বভাবের এক বয়স্ক তেল ব্যবসায়ীর চরিত্রে।

সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। প্রকাশিত লুকে টম ক্রুজকে এতটাই বদলে যেতে দেখা গেছে যে, প্রথম দেখায় অনেক দর্শকের পক্ষেই তাকে চেনা কঠিন হয়ে পড়েছে।

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজ অভিনয় করছেন ডিগার রকওয়েল নামের এক রহস্যময় তেল ব্যবসায়ীর চরিত্রে। চরিত্রটির জন্য নিজের পরিচিত স্মার্ট ও সুদর্শন ইমেজ থেকে বেরিয়ে এসেছেন তিনি।

নেটিজেনদের অনেকের মতে, এটি হতে পারে টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম সাহসী ও ব্যতিক্রমী চরিত্র। দীর্ঘদিন ধরে অ্যাকশন হিরো হিসেবে পরিচিত এই অভিনেতাকে এমন রূপে দেখে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু। নির্মাতার মতে, ডিগার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা টম ক্রুজের জন্য বড় ধরনের অভিনয়-চ্যালেঞ্জ ছিল।

টম ক্রুজ জানিয়েছেন, এই চরিত্র তাকে অভিনয়ের নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছে। অ্যাকশননির্ভর চরিত্রে দীর্ঘদিন কাজ করার পর এমন ভিন্নধর্মী ভূমিকায় অভিনয় তাকে সিনেমাকে নতুনভাবে দেখার সুযোগ দিয়েছে।

ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত ‘ডিগার’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি মুক্তির আগেই টম ক্রুজের ব্যতিক্রমী লুক ও চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে উঠেছে।

ট্যাগ : হলিউড টম ক্রুজ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

টম ক্রুজের নতুন লুকে চমক, আসছে সিনেমা ‘ডিগার’

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ এবার দর্শকদের সামনে আসছেন একেবারেই ভিন্ন রূপে। অ্যাকশনধর্মী চরিত্রে দীর্ঘদিনের পরিচিতি ভেঙে নতুন সিনেমা ‘ডিগার’-এ তাকে দেখা যাবে টাক মাথা, ভুঁড়ি পেট ও অদ্ভুত স্বভাবের এক বয়স্ক তেল ব্যবসায়ীর চরিত্রে।

সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। প্রকাশিত লুকে টম ক্রুজকে এতটাই বদলে যেতে দেখা গেছে যে, প্রথম দেখায় অনেক দর্শকের পক্ষেই তাকে চেনা কঠিন হয়ে পড়েছে।

‘ডিগার’ সিনেমায় টম ক্রুজ অভিনয় করছেন ডিগার রকওয়েল নামের এক রহস্যময় তেল ব্যবসায়ীর চরিত্রে। চরিত্রটির জন্য নিজের পরিচিত স্মার্ট ও সুদর্শন ইমেজ থেকে বেরিয়ে এসেছেন তিনি।

নেটিজেনদের অনেকের মতে, এটি হতে পারে টম ক্রুজের ক্যারিয়ারের অন্যতম সাহসী ও ব্যতিক্রমী চরিত্র। দীর্ঘদিন ধরে অ্যাকশন হিরো হিসেবে পরিচিত এই অভিনেতাকে এমন রূপে দেখে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু। নির্মাতার মতে, ডিগার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলা টম ক্রুজের জন্য বড় ধরনের অভিনয়-চ্যালেঞ্জ ছিল।

টম ক্রুজ জানিয়েছেন, এই চরিত্র তাকে অভিনয়ের নতুন অভিজ্ঞতার মুখোমুখি করেছে। অ্যাকশননির্ভর চরিত্রে দীর্ঘদিন কাজ করার পর এমন ভিন্নধর্মী ভূমিকায় অভিনয় তাকে সিনেমাকে নতুনভাবে দেখার সুযোগ দিয়েছে।

ওয়ার্নার ব্রাদার্সের প্রযোজনায় নির্মিত ‘ডিগার’ আগামী অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি মুক্তির আগেই টম ক্রুজের ব্যতিক্রমী লুক ও চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে উঠেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ