ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুনর্নিরীক্ষণে বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষা ২০২৬

পুনর্নিরীক্ষণে বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯ শিক্ষার্থী
ছবি : সংগৃহিত
ফলো করুন

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৭৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। একই সঙ্গে নতুন করে ১১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, এবার ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল।

পুনর্নিরীক্ষণের ফলাফলে ৭৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। পাশাপাশি ১ হাজার ৫ জন শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট এবং ৩ হাজার ১১৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি পরীক্ষার মূল ফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে মোট ৮২ হাজার ৯০১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী।

মূল ফলে বরিশাল বোর্ডে উত্তীর্ণ হয়েছিল ৪৮ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ট্যাগ : এসএসসি পরীক্ষা বরিশাল শিক্ষা বোর্ড

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পুনর্নিরীক্ষণে বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৭৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। একই সঙ্গে নতুন করে ১১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, এবার ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী তাদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল।

পুনর্নিরীক্ষণের ফলাফলে ৭৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। পাশাপাশি ১ হাজার ৫ জন শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট এবং ৩ হাজার ১১৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি পরীক্ষার মূল ফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ।

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে মোট ৮২ হাজার ৯০১ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী।

মূল ফলে বরিশাল বোর্ডে উত্তীর্ণ হয়েছিল ৪৮ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ২৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ