ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা

ছবি : সংগৃহীত
ফলো করুন

জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের আদালতে বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলই মন্ডল পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ জুলাই রাতে একই গ্রামের এক তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ করেন আসলাম হোসেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসলামকে প্রধান আসামি করা হয়। আদালতে মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ লাখ টাকা জরিমানা করেছেন।

ট্যাগ : জামালপুর ধর্ষণ মামলা

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের আদালতে বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সলই মন্ডল পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ জুলাই রাতে একই গ্রামের এক তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ করেন আসলাম হোসেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসলামকে প্রধান আসামি করা হয়। আদালতে মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪ লাখ টাকা জরিমানা করেছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ