ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতের ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না তারেক রহমান

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের কোনো প্রতিনিধিও সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আউটরিচ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল।

তবে শেষ পর্যন্ত সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছে না ঢাকা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফরের বিষয়টি বিবেচনা করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার জানান, ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে বাংলাদেশ সন্তুষ্ট নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে নয়।

তিনি বলেন, “যখন পজিটিভ এনভায়রনমেন্ট হবে, আমরা দ্বিপক্ষীয় সফরে যেতে পারি। এখানে তাড়াহুড়ার কিছু নেই।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছিল। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছিল নয়াদিল্লি।

তবে সম্প্রতি ভারতের কিছু সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার ঘটনায় ঢাকা আপত্তি জানায়। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিককে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের অবস্থান জানায়।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও ভারতের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে কোনো বিষয়কে শর্ত হিসেবে যুক্ত করা হলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়। তবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

ট্যাগ : তারেক রহমান বাংলাদেশ-ভারত সম্পর্ক ব্রিকস সম্মেলন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না তারেক রহমান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ