ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এলো ১০৩ কোটি ডলার

ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে ১০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৬৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১ দশমিক ৩ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৭১ দিনে দেশে মোট ৬৭৩ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৭৮ কোটি ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার, যা প্রায় ১৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাসী আয়

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এলো ১০৩ কোটি ডলার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে ১০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৬৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১ দশমিক ৩ শতাংশ।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৭১ দিনে দেশে মোট ৬৭৩ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৭৮ কোটি ডলার। এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার, যা প্রায় ১৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ