চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি নারী হলে পাঁচটি ফ্রিজ প্রদান করা হয়েছে। নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এসব ফ্রিজ দেওয়া হয়।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক এ বিষয়ে উদ্যোগ ও সমন্বয় করেন।
যেসব হলে ফ্রিজ দেওয়া হয়েছে সেগুলো হলো—দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল, বিজয় চব্বিশ হল, প্রীতিলতা হল, নওয়াব ফয়জুননেছা হল এবং শামসুন্নাহার হল।
প্রতিটি হলে একটি করে ফ্রিজ দেওয়ার ফলে নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ উদ্যোগের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অন্যান্য সমস্যা সমাধান ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।