ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)।

প্রথম দিনে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী প্রবেশপত্রে উল্লেখ করা শিফটে পরীক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে।

এক বিজ্ঞপ্তিতে নটর ডেম কলেজ জানায়, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষা ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। আবেদন কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে এবং শেষ হয় ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায়।

এসএসসি ২০২৬ সালের পাঠ্যসূচির ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান বিভাগ থেকে যারা মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করেছে, তাদের বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদনকারীদের ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নের উত্তর দিতে হবে।

বিজ্ঞান বিভাগের পরীক্ষার বিষয় থাকবে বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

মানবিক বিভাগের পরীক্ষায় থাকবে বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার বিষয় হলো বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে মোট ৩ হাজার ২৯০টি আসন রয়েছে।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০টি এবং ইংরেজি মাধ্যমে ৩২০টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০টি এবং মানবিক বিভাগে ৪১০টি আসন নির্ধারিত রয়েছে।

ট্যাগ : ভর্তি পরীক্ষা নটর ডেম কলেজ

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ