ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ছবি : সংগৃহিত
ফলো করুন

কয়েক দিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার চীন ও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শি জিনপিংয়ের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেবেন চীনা প্রেসিডেন্ট।

এর আগে বৃহস্পতিবার সকালে শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র গুও জিয়া-কুন জানিয়েছিলেন, এ বিষয়ে তার কাছে প্রকাশ করার মতো কোনো তথ্য নেই।

২০২০ সালের গালওয়ান উপত্যকার সীমান্ত সংঘর্ষের পর ভারত ও চীনের সম্পর্ক বড় ধরনের উত্তেজনার মুখে পড়ে। ওই সংঘর্ষে ভারতের ২০ সেনা সদস্য এবং চীনের কয়েকজন সেনা নিহত হন।

দীর্ঘ টানাপোড়েনের পর এবারের সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০১৯ সালে ভারতের চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে ভারতে এসেছিলেন শি জিনপিং।

এর আগে ২০১৪ সালে প্রথমবার ভারতের সফরে আসেন তিনি। পরে ২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনেও অংশ নিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট।

সাম্প্রতিক সময়ে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের কিছু ইঙ্গিত দেখা গেছে। বিশেষ করে বাণিজ্যিক যোগাযোগ ও কূটনৈতিক আলোচনায় দুই দেশ আগের তুলনায় বেশি সক্রিয় হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কিরগিজস্তানে একটি আঞ্চলিক ফোরামের ফাঁকে শি জিনপিং ও নরেন্দ্র মোদির মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। সেখানে দুই নেতা দুই দেশকে প্রতিযোগী নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে দেখার বিষয়ে গুরুত্ব দেন।

তবে সীমান্ত ও প্রযুক্তি খাত নিয়ে এখনো কিছু উদ্বেগ রয়েছে। চীনা বিনিয়োগের ক্ষেত্রে ভারত আগের মতোই সতর্ক অবস্থান ধরে রেখেছে।

তবুও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে। চীনের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ভারত ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রায় ১৫ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। চলতি বছরের প্রথম সাত মাসেও দুই দেশের বাণিজ্য আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেড়েছে।

ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের অংশগ্রহণ ভারত-চীন সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : এনডিটিভি

ট্যাগ : ভারত চীন নরেন্দ্র মোদি শি জিনপিং ব্রিকস সম্মেলন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ