ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএমই খাতে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য : শিল্পমন্ত্রী

ছবি : সংগৃহীত
ফলো করুন

কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনীতিতে গতি আনতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আরও শক্তিশালী করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ব্যবসা শুরু থেকে পণ্য আমদানি বা রপ্তানি পর্যন্ত সময়সীমা ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও কাজ চলছে।

তিনি বলেন, একটি দেশের অর্থনীতির গতি অনেকাংশে এসএমই খাতের সম্প্রসারণের ওপর নির্ভর করে। এ খাতকে আরও শক্তিশালী করতে নতুন করে বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য এসএমই খাতে প্রায় পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার স্বল্প সময়ে বিপুল পরিমাণ ঋণ নিলেও তার দৃশ্যমান প্রতিফলন অর্থনৈতিক উন্নয়নে দেখা যায়নি।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম। সভা সঞ্চালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।

মূল প্রবন্ধে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ১১৩টি প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ৩৬টি প্রস্তাব সম্পূর্ণ বা আংশিকভাবে গ্রহণ করা হয়েছে। গৃহীত প্রস্তাবগুলোর মধ্যে আয়কর সংক্রান্ত ১২টি, ভ্যাট সংক্রান্ত ৫টি এবং শুল্ক সংক্রান্ত ১৯টি প্রস্তাব রয়েছে।

প্রবন্ধে আরও বলা হয়, প্রথমবারের মতো বাজেটের বিভিন্ন প্রস্তাবনায় সিএমএসএমই খাতের জন্য প্রায় ৭ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে এসএমই ফাউন্ডেশনের মতে, জাতীয় শিল্পনীতি ২০২২, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া, ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩ এবং রপ্তানি নীতিমালা ২০২৪-২০২৭-এ এসএমই খাতের জন্য বিভিন্ন কর ছাড় ও প্রণোদনার কথা থাকলেও বাস্তবে এসব সুবিধা যথাযথভাবে কার্যকর হচ্ছে না।

ফাউন্ডেশন মনে করে, জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে এসব নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর ও শুল্ক সুবিধা কার্যকরভাবে নিশ্চিত করা জরুরি।

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এমএসএমই খাতের বিকাশে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় তিনটি সরকারি সংস্থার মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য আগামী অর্থবছরে ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দ আরও বাড়ানোর পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের জন্য কমপক্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা যেতে পারে।

তিনি আরও বলেন, সরকারের ‘একটি গ্রাম, একটি পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। সেখান থেকে এসএমই ফাউন্ডেশনের জন্য অন্তত ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া যেতে পারে।

এসএমই ফাউন্ডেশনের গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশের ১৭৭টি শিল্প ক্লাস্টারে প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই ক্লাস্টারভিত্তিক এসএমই উন্নয়নের বিকল্প নেই। এ জন্য এসএমই ফাউন্ডেশনের অনুকূলে বছরে অন্তত ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা যেতে পারে।

বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রতিষ্ঠান।

শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ সিএমএসএমই খাতে। এ খাতে ৩ কোটির বেশি মানুষ কর্মরত। সীমিত সম্পদ ও অধিক জনসংখ্যার দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে গতিশীল করতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধা পেয়েছেন প্রায় ২২ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। এর মধ্যে ৬০ শতাংশই নারী উদ্যোক্তা।

ট্যাগ : শিল্পমন্ত্রী জাতীয় বাজেট এসএমই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

এসএমই খাতে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য : শিল্পমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনীতিতে গতি আনতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আরও শক্তিশালী করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ব্যবসা শুরু থেকে পণ্য আমদানি বা রপ্তানি পর্যন্ত সময়সীমা ৩৫৫ দিন থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেও কাজ চলছে।

তিনি বলেন, একটি দেশের অর্থনীতির গতি অনেকাংশে এসএমই খাতের সম্প্রসারণের ওপর নির্ভর করে। এ খাতকে আরও শক্তিশালী করতে নতুন করে বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য এসএমই খাতে প্রায় পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার স্বল্প সময়ে বিপুল পরিমাণ ঋণ নিলেও তার দৃশ্যমান প্রতিফলন অর্থনৈতিক উন্নয়নে দেখা যায়নি।

ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম। সভা সঞ্চালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।

মূল প্রবন্ধে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ১১৩টি প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে ৩৬টি প্রস্তাব সম্পূর্ণ বা আংশিকভাবে গ্রহণ করা হয়েছে। গৃহীত প্রস্তাবগুলোর মধ্যে আয়কর সংক্রান্ত ১২টি, ভ্যাট সংক্রান্ত ৫টি এবং শুল্ক সংক্রান্ত ১৯টি প্রস্তাব রয়েছে।

প্রবন্ধে আরও বলা হয়, প্রথমবারের মতো বাজেটের বিভিন্ন প্রস্তাবনায় সিএমএসএমই খাতের জন্য প্রায় ৭ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তবে এসএমই ফাউন্ডেশনের মতে, জাতীয় শিল্পনীতি ২০২২, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া, ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩ এবং রপ্তানি নীতিমালা ২০২৪-২০২৭-এ এসএমই খাতের জন্য বিভিন্ন কর ছাড় ও প্রণোদনার কথা থাকলেও বাস্তবে এসব সুবিধা যথাযথভাবে কার্যকর হচ্ছে না।

ফাউন্ডেশন মনে করে, জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে এসব নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর ও শুল্ক সুবিধা কার্যকরভাবে নিশ্চিত করা জরুরি।

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এমএসএমই খাতের বিকাশে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় তিনটি সরকারি সংস্থার মাধ্যমে সহজ শর্তে ঋণ বিতরণের জন্য আগামী অর্থবছরে ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ বরাদ্দ আরও বাড়ানোর পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের জন্য কমপক্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা যেতে পারে।

তিনি আরও বলেন, সরকারের ‘একটি গ্রাম, একটি পণ্য’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। সেখান থেকে এসএমই ফাউন্ডেশনের জন্য অন্তত ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া যেতে পারে।

এসএমই ফাউন্ডেশনের গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশের ১৭৭টি শিল্প ক্লাস্টারে প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই ক্লাস্টারভিত্তিক এসএমই উন্নয়নের বিকল্প নেই। এ জন্য এসএমই ফাউন্ডেশনের অনুকূলে বছরে অন্তত ২ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা যেতে পারে।

বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের প্রতিষ্ঠান।

শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ সিএমএসএমই খাতে। এ খাতে ৩ কোটির বেশি মানুষ কর্মরত। সীমিত সম্পদ ও অধিক জনসংখ্যার দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে গতিশীল করতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধা পেয়েছেন প্রায় ২২ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। এর মধ্যে ৬০ শতাংশই নারী উদ্যোক্তা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ