ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ উৎপাদনে তৃতীয় ইউনিট

বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ উৎপাদনে তৃতীয় ইউনিট
ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট। ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই ইউনিটে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুনরায় উৎপাদন শুরু হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলম।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে বড়পুকুরিয়ার তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট থেকে এখন প্রায় ৬৫ মেগাওয়াট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে দুই ইউনিটের উৎপাদন আরও বাড়ানো হবে। শুধু ৩ নম্বর ইউনিট থেকেই ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে।

তৃতীয় ইউনিট চালুর বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, এই ইউনিট পুনরায় চালু হওয়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।

জানা যায়, ২০১৭ সালে চালু হওয়া ৩ নম্বর ইউনিটটি প্রায় আট বছর সচল থাকার পর ২০২৪ সালের ১ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। মেরামতের পর চলতি বছরের ২০ মে ইউনিটটি আবার চালু করা হলেও পাঁচ দিনের মাথায় ফের অচল হয়ে পড়ে। এরপর ২৫ মে থেকে ওই ইউনিটে উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।

প্রায় ২৯ দিন মেরামত শেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ইউনিটটিতে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলম জানান, কয়লাখনির কোল ইয়ার্ড-সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ চলছে। ভূগর্ভ থেকে উত্তোলন করা কয়লা বিকল্প স্থানে সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী খোলা বাজারে বিক্রির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু হওয়ায় খনির কয়লার ব্যবহার বাড়বে। এতে কয়লা ব্যবস্থাপনাও আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ : বিদ্যুৎ কেন্দ্র দিনাজপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ উৎপাদনে তৃতীয় ইউনিট

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট। ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই ইউনিটে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুনরায় উৎপাদন শুরু হয়।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলম।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে বড়পুকুরিয়ার তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট চালু রয়েছে। ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট থেকে এখন প্রায় ৬৫ মেগাওয়াট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে দুই ইউনিটের উৎপাদন আরও বাড়ানো হবে। শুধু ৩ নম্বর ইউনিট থেকেই ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে।

তৃতীয় ইউনিট চালুর বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, এই ইউনিট পুনরায় চালু হওয়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে।

জানা যায়, ২০১৭ সালে চালু হওয়া ৩ নম্বর ইউনিটটি প্রায় আট বছর সচল থাকার পর ২০২৪ সালের ১ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। মেরামতের পর চলতি বছরের ২০ মে ইউনিটটি আবার চালু করা হলেও পাঁচ দিনের মাথায় ফের অচল হয়ে পড়ে। এরপর ২৫ মে থেকে ওই ইউনিটে উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল।

প্রায় ২৯ দিন মেরামত শেষে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ইউনিটটিতে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলম জানান, কয়লাখনির কোল ইয়ার্ড-সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ চলছে। ভূগর্ভ থেকে উত্তোলন করা কয়লা বিকল্প স্থানে সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী খোলা বাজারে বিক্রির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট চালু হওয়ায় খনির কয়লার ব্যবহার বাড়বে। এতে কয়লা ব্যবস্থাপনাও আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ