ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডালিয়ান সফর শেষে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফলো করুন

চীনের ডালিয়ান সফর শেষ করে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ডালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে রওনা হন তিনি। বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে বুধবার সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

‘নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ডব্লিউইএফের এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তির ভবিষ্যৎ, বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে সম্মেলনে আলোচনা চলছে।

ট্যাগ : বাংলাদেশ তারেক রহমান

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ডালিয়ান সফর শেষে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

চীনের ডালিয়ান সফর শেষ করে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ডালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে রওনা হন তিনি। বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে বুধবার সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

‘নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ডব্লিউইএফের এই সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তির ভবিষ্যৎ, বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে সম্মেলনে আলোচনা চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ