ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচলে ওমানের নতুন উদ্যোগ

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচলে ওমানের নতুন উদ্যোগ
সংগৃহীত ছবি
ফলো করুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ী নৌপথ চালু করেছে ওমান। একই সঙ্গে দেশটি জানিয়েছে, এই নৌপথ ব্যবহারকারী কোনো জাহাজের কাছ থেকে টোল নেওয়া হবে না।

বুধবার (২৪ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সহযোগিতায় হরমুজ প্রণালিতে বিদ্যমান নৌপথের উত্তর ও দক্ষিণে দুটি অস্থায়ী ট্রানজিট করিডোর চালু করা হয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে প্রচলিত নৌপথকে আপাতত অনিরাপদ বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক আইন মেনে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রেখে অস্থায়ী এই করিডোর ব্যবহারকারী জাহাজ থেকে কোনো ধরনের টোল বা ফি আদায় করা হবে না।

নতুন ব্যবস্থার আওতায় জাহাজগুলোকে নির্ধারিত আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষা করতে হবে এবং আইএমওর সমন্বয়ে ধাপে ধাপে তাদের চলাচলের অনুমতি দেওয়া হবে। সংঘর্ষের ঝুঁকি কমাতে প্রতিটি জাহাজের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করে নির্দিষ্ট দিনে যাত্রার নির্দেশনা দেওয়া হবে।

তবে নৌযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ঝুঁকি মূল্যায়ন অব্যাহত রাখতে হবে এবং জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সচল রাখতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাসের উল্লেখযোগ্য অংশ যাতায়াত করে। ফলে এ জলপথে নিরাপদ ও স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করতে ওমানের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স।

ট্যাগ : হরমুজ প্রণালি আইএমও ওমান আন্তর্জাতিক নৌপথ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচলে ওমানের নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ী নৌপথ চালু করেছে ওমান। একই সঙ্গে দেশটি জানিয়েছে, এই নৌপথ ব্যবহারকারী কোনো জাহাজের কাছ থেকে টোল নেওয়া হবে না।

বুধবার (২৪ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সহযোগিতায় হরমুজ প্রণালিতে বিদ্যমান নৌপথের উত্তর ও দক্ষিণে দুটি অস্থায়ী ট্রানজিট করিডোর চালু করা হয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে প্রচলিত নৌপথকে আপাতত অনিরাপদ বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ওমানের ম্যারিটাইম সিকিউরিটি সেন্টার এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক আইন মেনে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রেখে অস্থায়ী এই করিডোর ব্যবহারকারী জাহাজ থেকে কোনো ধরনের টোল বা ফি আদায় করা হবে না।

নতুন ব্যবস্থার আওতায় জাহাজগুলোকে নির্ধারিত আন্তর্জাতিক জলসীমায় অপেক্ষা করতে হবে এবং আইএমওর সমন্বয়ে ধাপে ধাপে তাদের চলাচলের অনুমতি দেওয়া হবে। সংঘর্ষের ঝুঁকি কমাতে প্রতিটি জাহাজের সঙ্গে পৃথকভাবে যোগাযোগ করে নির্দিষ্ট দিনে যাত্রার নির্দেশনা দেওয়া হবে।

তবে নৌযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ঝুঁকি মূল্যায়ন অব্যাহত রাখতে হবে এবং জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সচল রাখতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেল ও গ্যাসের উল্লেখযোগ্য অংশ যাতায়াত করে। ফলে এ জলপথে নিরাপদ ও স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করতে ওমানের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ