ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে দলটি। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্যসচিব পদে রাখা হয়েছে তানভীর আহমেদ রবিনকে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন রফিকুল ইসলাম মজনু। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন তানভীর আহমেদ রবিন।
পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক পদে পরিবর্তন এলেও সদস্যসচিব হিসেবে রবিনকে বহাল রাখা হয়েছে।
দলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে নতুন নেতৃত্বের অধীনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।














মন্তব্যসমূহ