ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক: সড়কমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দুই দেশের সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, দুই দেশের বিদ্যমান কিছু সমস্যা নিয়েও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। একই সঙ্গে কীভাবে উভয় দেশের স্বার্থে সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ আরও শক্তিশালী করা এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও ভারত কাজ করছে বলে জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, যোগাযোগব্যবস্থা শক্তিশালী হলে দুই দেশের মানুষের যাতায়াতের পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমও আরও গতিশীল হবে। এ ক্ষেত্রে রেল যোগাযোগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্বপূর্ণ।

বৈঠকে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর সম্ভাবনাও আলোচনায় আসে। ট্রেনটি আবার চালু করা হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দুই দেশের পারস্পরিক যোগাযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগ : বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ট্রেন পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক: সড়কমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে দুই দেশই ইতিবাচক অবস্থানে রয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দুই দেশের সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, দুই দেশের বিদ্যমান কিছু সমস্যা নিয়েও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। একই সঙ্গে কীভাবে উভয় দেশের স্বার্থে সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ আরও শক্তিশালী করা এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও ভারত কাজ করছে বলে জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, যোগাযোগব্যবস্থা শক্তিশালী হলে দুই দেশের মানুষের যাতায়াতের পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমও আরও গতিশীল হবে। এ ক্ষেত্রে রেল যোগাযোগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্বপূর্ণ।

বৈঠকে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর সম্ভাবনাও আলোচনায় আসে। ট্রেনটি আবার চালু করা হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দুই দেশের পারস্পরিক যোগাযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ