ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাম্প-পুতিন চুক্তি: যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার!

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাশিয়ার ৪০ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল নিয়ে একটি মাঝারি আকারের বাণিজ্যিক তেল ট্যাংকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক জাহাজ চলাচল ও শিপিং পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এলএসইজি-র (LSEG) হালনাগাদ তথ্য থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া এক সমঝোতা চুক্তির পর যুক্তরাষ্ট্রে রুশ জ্বালানির এই প্রথম চালান পাঠানো হচ্ছে।

এলএসইজি শিপিংয়ের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ‘আগিওই ফানেন্দেস’ (Agioi Fanendes) নামের ট্যাংকারটি গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক সাগরীয় বন্দর প্রিমোরস্ক থেকে যাত্রা শুরু করে। এতে অতি কম সালফারযুক্ত ৪০ হাজার মেট্রিক টন ডিজেল বোঝাই রয়েছে, যা আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অভ্যন্তরীণ বাজারে ডিজেলের তীব্র ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে গত ৯ অক্টোবর রাশিয়া থেকে ডিজেল আমদানির এ আকস্মিক ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মস্কোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আইনের কিছু ধারা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় মিত্রদেশগুলোকে তাদের জরুরি রিজার্ভ থেকে তেল ছাড়ার তাগিদ দিয়ে ব্যর্থতায় যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি রপ্তানি বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞার পর এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে কোনো রুশ ডিজেলের চালান ঢুকছে। চুক্তির অংশ হিসেবে রাশিয়াও ডিজেল রপ্তানির ওপর নিজস্ব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, দুই দেশের সংশ্লিষ্ট জ্বালানি কোম্পানিগুলো নিয়মিত সরবরাহ চুক্তি চূড়ান্ত করছে এবং শিগগিরই আরও চালান পাঠানো হবে। ক্রেমলিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের ভাষ্য মতে, জটিল আর্থিক লেনদেন ও অর্থ পরিশোধের প্রক্রিয়া সুরাহা করতে মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের সঙ্গে সমন্বয় করছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, প্রাথমিক চুক্তির আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে প্রায় ৩ লাখ টন ডিজেল সরবরাহ করবে, যা পরবর্তীতে ধাপে ধাপে আরও বৃদ্ধি করা হবে।

সূত্র:  রয়টার্স 

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন রাশিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ট্রাম্প-পুতিন চুক্তি: যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার!

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

রাশিয়ার ৪০ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল নিয়ে একটি মাঝারি আকারের বাণিজ্যিক তেল ট্যাংকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক জাহাজ চলাচল ও শিপিং পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এলএসইজি-র (LSEG) হালনাগাদ তথ্য থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া এক সমঝোতা চুক্তির পর যুক্তরাষ্ট্রে রুশ জ্বালানির এই প্রথম চালান পাঠানো হচ্ছে।

এলএসইজি শিপিংয়ের তথ্য অনুযায়ী, মাল্টার পতাকাবাহী ‘আগিওই ফানেন্দেস’ (Agioi Fanendes) নামের ট্যাংকারটি গত ২২ অক্টোবর রাশিয়ার বাল্টিক সাগরীয় বন্দর প্রিমোরস্ক থেকে যাত্রা শুরু করে। এতে অতি কম সালফারযুক্ত ৪০ হাজার মেট্রিক টন ডিজেল বোঝাই রয়েছে, যা আগামী ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অভ্যন্তরীণ বাজারে ডিজেলের তীব্র ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে গত ৯ অক্টোবর রাশিয়া থেকে ডিজেল আমদানির এ আকস্মিক ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মস্কোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আইনের কিছু ধারা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় মিত্রদেশগুলোকে তাদের জরুরি রিজার্ভ থেকে তেল ছাড়ার তাগিদ দিয়ে ব্যর্থতায় যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি রপ্তানি বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

২০২২ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞার পর এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে কোনো রুশ ডিজেলের চালান ঢুকছে। চুক্তির অংশ হিসেবে রাশিয়াও ডিজেল রপ্তানির ওপর নিজস্ব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, দুই দেশের সংশ্লিষ্ট জ্বালানি কোম্পানিগুলো নিয়মিত সরবরাহ চুক্তি চূড়ান্ত করছে এবং শিগগিরই আরও চালান পাঠানো হবে। ক্রেমলিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের ভাষ্য মতে, জটিল আর্থিক লেনদেন ও অর্থ পরিশোধের প্রক্রিয়া সুরাহা করতে মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের সঙ্গে সমন্বয় করছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, প্রাথমিক চুক্তির আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে প্রায় ৩ লাখ টন ডিজেল সরবরাহ করবে, যা পরবর্তীতে ধাপে ধাপে আরও বৃদ্ধি করা হবে।

সূত্র:  রয়টার্স 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ