ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি সরাসরি হাসপাতালে গিয়ে অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিদর্শনকালে রাষ্ট্রপতি কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ড. মঈন খানের চলমান চিকিৎসা ব্যবস্থার বিষয়ে অবগত হন। এ সময় তিনি পরিবারের সদস্যদেরও সান্ত্বনা দেন।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড. মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত বুধবার (২১ অক্টোবর) রাতে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত জটিলতা দেখা দিলে ড. আব্দুল মঈন খানকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি সরাসরি হাসপাতালে গিয়ে অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পরিদর্শনকালে রাষ্ট্রপতি কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ড. মঈন খানের চলমান চিকিৎসা ব্যবস্থার বিষয়ে অবগত হন। এ সময় তিনি পরিবারের সদস্যদেরও সান্ত্বনা দেন।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ড. মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত বুধবার (২১ অক্টোবর) রাতে হঠাৎ তীব্র শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত জটিলতা দেখা দিলে ড. আব্দুল মঈন খানকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ