ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: শামা ওবায়েদ

ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের কারাগারে বর্তমানে কমবেশি প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সৌদি আরবের রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহমেদ আশিকের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম এই বন্দি তালিকায় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আমরা বিস্তারিত তথ্য পাইনি। রায়ের অনুলিপি সরবরাহের জন্য আমরা আনুষ্ঠানিকভাবে সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। সেগুলো হাতে পেলে বিস্তারিত জানা সম্ভব হবে।”

শামা ওবায়েদ উল্লেখ করেন, প্রবাসীদের সমস্যা ও আইনি সংকট মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাকী নয়, বরং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে। তিনি বলেন, “সৌদি আরবে কোনো বাংলাদেশির দণ্ড বা সাজার খবর পাওয়ামাত্রই আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সাজা মওকুফ কিংবা ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে কি না, তা নিয়ে আলোচনা করি। তবে সংশ্লিষ্ট দেশের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান বজায় রেখেই সরকার নিজ নাগরিকদের সুরক্ষায় সর্বোচ্চ তৎপরতা চালায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো, সম্প্রতি যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের বিষয়ে আগে থেকে আমাদের কিছুই জানানো হয়নি।”

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে নজরুল ইসলাম আব্দুল বশির এবং সুইটি আক্তার নামের দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং থেকে গত ১৮ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক গোপন নথির তথ্য অনুযায়ী, পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে তাঁরা সৌদি আরবে আটক ছিলেন।

নথির তথ্যমতে, দণ্ড কার্যকরের পূর্বে বা পরে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে কিছুই অবহিত করেনি। পরবর্তীতে গত ১৪ অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কার্যকলাপ’-এর অভিযোগে মক্কা অঞ্চলেই তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ট্যাগ : শামা ওবায়েদ কারাগার সৌদি আরবে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের কারাগারে বর্তমানে কমবেশি প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সৌদি আরবের রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহমেদ আশিকের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম এই বন্দি তালিকায় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আমরা বিস্তারিত তথ্য পাইনি। রায়ের অনুলিপি সরবরাহের জন্য আমরা আনুষ্ঠানিকভাবে সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। সেগুলো হাতে পেলে বিস্তারিত জানা সম্ভব হবে।”

শামা ওবায়েদ উল্লেখ করেন, প্রবাসীদের সমস্যা ও আইনি সংকট মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয় একাকী নয়, বরং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে। তিনি বলেন, “সৌদি আরবে কোনো বাংলাদেশির দণ্ড বা সাজার খবর পাওয়ামাত্রই আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সাজা মওকুফ কিংবা ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে কি না, তা নিয়ে আলোচনা করি। তবে সংশ্লিষ্ট দেশের বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান বজায় রেখেই সরকার নিজ নাগরিকদের সুরক্ষায় সর্বোচ্চ তৎপরতা চালায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো, সম্প্রতি যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের বিষয়ে আগে থেকে আমাদের কিছুই জানানো হয়নি।”

উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে নজরুল ইসলাম আব্দুল বশির এবং সুইটি আক্তার নামের দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং থেকে গত ১৮ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক গোপন নথির তথ্য অনুযায়ী, পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে তাঁরা সৌদি আরবে আটক ছিলেন।

নথির তথ্যমতে, দণ্ড কার্যকরের পূর্বে বা পরে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে আনুষ্ঠানিকভাবে কিছুই অবহিত করেনি। পরবর্তীতে গত ১৪ অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কার্যকলাপ’-এর অভিযোগে মক্কা অঞ্চলেই তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ