ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন এমবাপে

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন এমবাপে
ফলো করুন

রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স এবং বিশ্বকাপে ব্যক্তিগত সাফল্যের পর এবার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা দেখছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে।

গত মৌসুমে রিয়ালের জার্সিতে ৪৪ ম্যাচে ৪২ গোল করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। যদিও দলীয়ভাবে মৌসুমটি ট্রফিশূন্য কেটেছে, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন তিনি।

বিশ্বকাপে ফ্রান্সের হয়ে ১০ গোল করে গোল্ডেন বুট জেতেন এমবাপে। এই প্রতিযোগিতায় তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ২২, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। তবে ফ্রান্স শিরোপা জিততে না পারায় চতুর্থ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে এবারের ব্যালন ডি’অরের অন্যতম আলোচিত নাম এমবাপে। নিজেও মনে করছেন, রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়ায় এই পুরস্কারের আলোচনায় থাকা স্বাভাবিক।

এমবাপে বলেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেললে স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অরের সঙ্গে নাম যুক্ত হবে। কারণ রিয়াল বিশ্বের অন্যতম সেরা ক্লাব। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় তিনি ইতিহাস তৈরি করেছেন এবং এবার পুরস্কারটি জয়ের সুযোগ থাকতে পারে।

নিজের সামর্থ্য নিয়েও আত্মবিশ্বাসী এমবাপে। তিনি মনে করেন, নিজের চোখে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তবে ভোটাররা তাদের নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

ব্যালন ডি’অরের দৌড়ে এমবাপের সেরা অবস্থান ছিল ২০২৩ সালে। সেবার পিএসজির খেলোয়াড় হিসেবে তিনি তৃতীয় হয়েছিলেন।

এবার তার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বেশ কয়েকজন বড় তারকা। বুকিদের হিসাবে এগিয়ে আছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করে দলকে জার্মানির ঘরোয়া ডাবল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশ্বকাপেও করেন ৬ গোল।

এ তালিকায় দ্বিতীয় ফেভারিট হিসেবে আছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। এছাড়া রদ্রিও রয়েছেন আলোচনায়।

আগামী ২৬ অক্টোবর এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ট্যাগ : ব্যালন ডি’অর রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপে

বাংলা ভিউজ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন এমবাপে

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ