ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতকে রুখতে পারল না বাংলাদেশ, উইমেন্স নেশনস ট্রফিতে রানার্সআপ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঘরের মাঠে ফাইনালে লড়াই করেও শিরোপা জিততে পারল না বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারতের কাছে ২৮-১৬ গোলে হেরে রানার্সআপ হয়েছে স্বাগতিকরা। পুরো প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

ফাইনালের শুরুতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম ১০ মিনিটে কেউই বড় ব্যবধান গড়তে পারেনি। তবে এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভারতীয় দল। প্রথমার্ধের খেলা শেষে ১৪-৯ গোলে এগিয়ে ছিল তারা। বিরতির পর ব্যবধান আরও বাড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করে ভারত।

ফাইনালের আগে গ্রুপপর্বেও ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ভারত জিতেছিল ৪৭-১৩ গোলে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আগের তুলনায় ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে বাংলাদেশের মেয়েরা।

গত ১৮ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেয় নেপাল ও মালদ্বীপ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্টে শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখায় ভারত। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করে দলটি।

অন্যদিকে, ফাইনালে পৌঁছেও ট্রফি জেতা হলো না বাংলাদেশের। ঘরের মাঠে রানার্সআপ হয়েই এবারের আসর শেষ করতে হলো স্বাগতিক নারী হ্যান্ডবল দলকে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ভারতকে রুখতে পারল না বাংলাদেশ, উইমেন্স নেশনস ট্রফিতে রানার্সআপ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ঘরের মাঠে ফাইনালে লড়াই করেও শিরোপা জিততে পারল না বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারতের কাছে ২৮-১৬ গোলে হেরে রানার্সআপ হয়েছে স্বাগতিকরা। পুরো প্রতিযোগিতায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

ফাইনালের শুরুতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথম ১০ মিনিটে কেউই বড় ব্যবধান গড়তে পারেনি। তবে এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ভারতীয় দল। প্রথমার্ধের খেলা শেষে ১৪-৯ গোলে এগিয়ে ছিল তারা। বিরতির পর ব্যবধান আরও বাড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা নিশ্চিত করে ভারত।

ফাইনালের আগে গ্রুপপর্বেও ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ভারত জিতেছিল ৪৭-১৩ গোলে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আগের তুলনায় ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে বাংলাদেশের মেয়েরা।

গত ১৮ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেয় নেপাল ও মালদ্বীপ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্টে শুরু থেকেই ধারাবাহিক পারফরম্যান্স দেখায় ভারত। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করে দলটি।

অন্যদিকে, ফাইনালে পৌঁছেও ট্রফি জেতা হলো না বাংলাদেশের। ঘরের মাঠে রানার্সআপ হয়েই এবারের আসর শেষ করতে হলো স্বাগতিক নারী হ্যান্ডবল দলকে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ