ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুথিদের হটিয়ে হাইসের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেনি বাহিনীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষের মধ্যে হাইস জেলার সব এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।

আল-আরাবিয়া ইংলিশের প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুথিদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। হাইস জেলার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পাশাপাশি তাইজের আল-কাধা এলাকাতেও ব্যাপক সংঘর্ষ চলছে।

সূত্রগুলো জানিয়েছে, আল-কাধা এলাকায় দুই পক্ষের মধ্যে ভারী অস্ত্র ব্যবহার করে লড়াই চলছে। অঞ্চলটির কৌশলগত অবস্থানের কারণে সাম্প্রতিক সময়ে সেখানে সামরিক তৎপরতা বেড়েছে।

ইয়েমেনে কয়েক বছরের তুলনায় সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষ নতুন করে তীব্র হয়েছে। তাইজ ও হোদেইদা প্রদেশের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী এবং হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও স্থলযুদ্ধের খবর পাওয়া যাচ্ছে।

সরকারি বাহিনী কৌশলগত কিছু এলাকা পুনর্দখলের চেষ্টা করছে। অন্যদিকে হুথিরাও পশ্চিমাঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত আরও বড় আকার নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তাইজের পাশাপাশি লোহিত সাগর উপকূলবর্তী এলাকাগুলোতেও সামরিক উত্তেজনা বাড়ছে। সংঘাতের কারণে বিভিন্ন এলাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা ও বাস্তুচ্যুতি নিয়ে উদ্বেগও বাড়ছে।

ট্যাগ : মধ্যপ্রাচ্য ইয়েমেন হুথি বিদ্রোহী

বাংলা ভিউজ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

হুথিদের হটিয়ে হাইসের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেনি বাহিনীর

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষের মধ্যে হাইস জেলার সব এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।

আল-আরাবিয়া ইংলিশের প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুথিদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। হাইস জেলার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পাশাপাশি তাইজের আল-কাধা এলাকাতেও ব্যাপক সংঘর্ষ চলছে।

সূত্রগুলো জানিয়েছে, আল-কাধা এলাকায় দুই পক্ষের মধ্যে ভারী অস্ত্র ব্যবহার করে লড়াই চলছে। অঞ্চলটির কৌশলগত অবস্থানের কারণে সাম্প্রতিক সময়ে সেখানে সামরিক তৎপরতা বেড়েছে।

ইয়েমেনে কয়েক বছরের তুলনায় সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষ নতুন করে তীব্র হয়েছে। তাইজ ও হোদেইদা প্রদেশের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী এবং হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও স্থলযুদ্ধের খবর পাওয়া যাচ্ছে।

সরকারি বাহিনী কৌশলগত কিছু এলাকা পুনর্দখলের চেষ্টা করছে। অন্যদিকে হুথিরাও পশ্চিমাঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত আরও বড় আকার নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তাইজের পাশাপাশি লোহিত সাগর উপকূলবর্তী এলাকাগুলোতেও সামরিক উত্তেজনা বাড়ছে। সংঘাতের কারণে বিভিন্ন এলাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা ও বাস্তুচ্যুতি নিয়ে উদ্বেগও বাড়ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ