ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানের ফ্লাইটে মিলল ১৪ কেজি স্বর্ণ, কর্মী আটক

ছবি : সংগৃহিত
ফলো করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ফ্লাইটে স্বর্ণ পাচার হতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই নজরদারি বাড়ানো হয়েছিল। বিমানটি ঢাকায় পৌঁছানোর পর যাত্রীরা নেমে গেলে সন্দেহভাজন ওই কর্মীর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মী পালানোর চেষ্টা করলে বিমানবন্দরের দায়িত্বে থাকা কর্মীরা তাঁকে ধাওয়া করে আটক করেন।

পরে আটক কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানের ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (নিরাপত্তা) মেজর ফারহান তানভির স্বর্ণ উদ্ধার ও একজন টেকনিক্যাল হেলপারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার করা স্বর্ণ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে এ ঘটনায় মামলা হওয়ার তথ্য পাওয়া যায়নি। স্বর্ণগুলো কোথা থেকে এসেছে, কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ : হযরত শাহজালাল বিমানবন্দর স্বর্ণ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ফ্লাইটে মিলল ১৪ কেজি স্বর্ণ, কর্মী আটক

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ফ্লাইটে স্বর্ণ পাচার হতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই নজরদারি বাড়ানো হয়েছিল। বিমানটি ঢাকায় পৌঁছানোর পর যাত্রীরা নেমে গেলে সন্দেহভাজন ওই কর্মীর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মী পালানোর চেষ্টা করলে বিমানবন্দরের দায়িত্বে থাকা কর্মীরা তাঁকে ধাওয়া করে আটক করেন।

পরে আটক কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানের ভেতরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ১৪ কেজি ৪ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (নিরাপত্তা) মেজর ফারহান তানভির স্বর্ণ উদ্ধার ও একজন টেকনিক্যাল হেলপারকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার করা স্বর্ণ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে এ ঘটনায় মামলা হওয়ার তথ্য পাওয়া যায়নি। স্বর্ণগুলো কোথা থেকে এসেছে, কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ