ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন নগরী সফরের অংশ হিসেবে রংপুর ও রাজশাহী ঘুরে এবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি।

চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন তিনি। এরপর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে মঙ্গলবার সকালে রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীতে যান তিনি। সেখানকার সফর শেষে সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

দুর্গাপূজা উপলক্ষে তিন নগরীর পূজামণ্ডপ পরিদর্শনের এই সফরে রংপুর ও রাজশাহীর পর চট্টগ্রামই তাঁর পরবর্তী গন্তব্য।

ট্যাগ : রাজশাহী প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন নগরী সফরের অংশ হিসেবে রংপুর ও রাজশাহী ঘুরে এবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি।

চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন তিনি। এরপর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে মঙ্গলবার সকালে রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। রংপুরের কর্মসূচি শেষে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীতে যান তিনি। সেখানকার সফর শেষে সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

দুর্গাপূজা উপলক্ষে তিন নগরীর পূজামণ্ডপ পরিদর্শনের এই সফরে রংপুর ও রাজশাহীর পর চট্টগ্রামই তাঁর পরবর্তী গন্তব্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ