ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে শতাধিক স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। অভিযানকালে ১০০টির বেশি স্বর্ণবার জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণের সঠিক সংখ্যা, মোট ওজন এবং বাজারমূল্য নির্ধারণের কাজ চলছে। এ কারণে তাৎক্ষণিকভাবে জব্দ করা স্বর্ণের মোট মূল্য জানানো হয়নি।চালানটির সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতেও তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের খুঁজে বের করতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে তল্লাশির পাশাপাশি প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে।বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের পর বিমানবন্দরে অভিযান অব্যাহত রেখেছে কাস্টমস গোয়েন্দা। পুরো কার্যক্রম শেষ হওয়ার পর জব্দ করা স্বর্ণ এবং এ ঘটনায় জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ