ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদিতে বন্ধ ঘর থেকে বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবের আবহা শহরের একটি ভাড়া বাসা থেকে সোহাগ রানা (৪২) নামে এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। কয়েক দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে মরদেহ পাওয়া যায়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আবহা শহরের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শনিবার পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহাগ রানা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বশির উল্যাহর ছেলে এবং দুই কন্যাসন্তানের বাবা ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত ৩১ আগস্ট থেকে সোহাগ রানার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। কয়েক দিন পর তাঁর কর্মস্থলের পরিচিতরা বিষয়টি নিয়োগকর্তাকে জানান। পরে বাসায় গিয়ে দরজা বন্ধ পাওয়া গেলে সেটি ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে সোহাগকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরে সৌদি পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সোহাগের স্বজনদের ভাষ্য, প্রাথমিকভাবে চিকিৎসকেরা ধারণা করছেন, স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর চূড়ান্ত কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

পরিবার জানায়, সাত বছরের বেশি সময় ধরে সৌদি আরবে বসবাস করছিলেন সোহাগ রানা। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও ছিলেন।

সাম্প্রতিক সময়ে তাঁর বৈধ আকামা ছিল না এবং পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। এসব কাগজপত্র নবায়নের জন্য তিনি চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সোহাগ রানার মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ট্যাগ : সৌদি আরব বাংলাদেশি প্রবাসী

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে বন্ধ ঘর থেকে বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের আবহা শহরের একটি ভাড়া বাসা থেকে সোহাগ রানা (৪২) নামে এক বাংলাদেশি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। কয়েক দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে মরদেহ পাওয়া যায়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) আবহা শহরের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শনিবার পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহাগ রানা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বশির উল্যাহর ছেলে এবং দুই কন্যাসন্তানের বাবা ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, গত ৩১ আগস্ট থেকে সোহাগ রানার সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। কয়েক দিন পর তাঁর কর্মস্থলের পরিচিতরা বিষয়টি নিয়োগকর্তাকে জানান। পরে বাসায় গিয়ে দরজা বন্ধ পাওয়া গেলে সেটি ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। সেখানে সোহাগকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরে সৌদি পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সোহাগের স্বজনদের ভাষ্য, প্রাথমিকভাবে চিকিৎসকেরা ধারণা করছেন, স্ট্রোকের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর চূড়ান্ত কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

পরিবার জানায়, সাত বছরের বেশি সময় ধরে সৌদি আরবে বসবাস করছিলেন সোহাগ রানা। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও ছিলেন।

সাম্প্রতিক সময়ে তাঁর বৈধ আকামা ছিল না এবং পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। এসব কাগজপত্র নবায়নের জন্য তিনি চেষ্টা করছিলেন। বিষয়টি নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সোহাগ রানার মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ