ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয়বারের মতো সুযোগ মিরাজের

ফাইল ছবি
ফলো করুন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে নতুন সুযোগ পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে সিপিএল ছেড়ে গেলে তার জায়গায় গায়ানার হয়ে খেলবেন মিরাজ।

ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে মিরাজের চুক্তির মেয়াদ ও কতটি ম্যাচে তিনি খেলবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হতে পারেন বাংলাদেশের এই ক্রিকেটার।

আফগানিস্তান ও ভারতের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সিরিজে অংশ নিতে মোহাম্মদ নবি সিপিএল থেকে সরে দাঁড়াবেন। তার অনুপস্থিতিতে দলে ভারসাম্য ধরে রাখতে মিরাজকে বেছে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

চলতি আসরে গায়ানা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে দলটি চতুর্থ অবস্থানে রয়েছে। গ্রুপ পর্বে তাদের সামনে আরও সাতটি ম্যাচ রয়েছে।

এবারের সিপিএল মিরাজের জন্য নতুন নয়। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছিলেন তিনি। সেবার তাকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার।

দীর্ঘদিন পর আবারও ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পাওয়ায় এবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন মিরাজ।

ট্যাগ : মেহেদী হাসান মিরাজ সিপিএল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দ্বিতীয়বারের মতো সুযোগ মিরাজের

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে নতুন সুযোগ পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে সিপিএল ছেড়ে গেলে তার জায়গায় গায়ানার হয়ে খেলবেন মিরাজ।

ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে মিরাজের চুক্তির মেয়াদ ও কতটি ম্যাচে তিনি খেলবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হতে পারেন বাংলাদেশের এই ক্রিকেটার।

আফগানিস্তান ও ভারতের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সিরিজে অংশ নিতে মোহাম্মদ নবি সিপিএল থেকে সরে দাঁড়াবেন। তার অনুপস্থিতিতে দলে ভারসাম্য ধরে রাখতে মিরাজকে বেছে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

চলতি আসরে গায়ানা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে দলটি চতুর্থ অবস্থানে রয়েছে। গ্রুপ পর্বে তাদের সামনে আরও সাতটি ম্যাচ রয়েছে।

এবারের সিপিএল মিরাজের জন্য নতুন নয়। এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছিলেন তিনি। সেবার তাকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার।

দীর্ঘদিন পর আবারও ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পাওয়ায় এবার নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন মিরাজ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ