ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কের মধ্যে আল নাসরের ম্যাচ স্থগিত

ছবি : সংগৃহিত
ফলো করুন

সৌদি আরবে চলমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে দেশটির পেশাদার ফুটবল লিগের তিনটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ও আল আহলির মধ্যকার লড়াই। নতুন সূচি অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৬ মার্চ।

মঙ্গলবার সৌদি প্রো লিগের (এসপিএল) আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নবম রাউন্ডের তিন ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

লিগ কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, ম্যাচগুলোর মধ্যে খেলোয়াড়দের বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময় নিশ্চিত করা এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনার কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচগুলোর মধ্যে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময়কে বিবেচনায় রেখে লজিস্টিকগত কারণে’ ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, লিগের শীর্ষ দল আল হিলাল ও আল রিয়াদের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচ ১৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে আল আহলি ও আল নাসরের ম্যাচের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৬ মার্চ।

তবে নবম রাউন্ডের বাকি ম্যাচগুলোর সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। সেগুলো পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এসপিএল।

এর আগে রিয়াদে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে অংশ নেয় আল নাসর। সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা চলার সময় নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়।

ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নিরাপদেই ম্যাচটি সম্পন্ন হয়। ওই ম্যাচে ৩-১ গোলে জয় পায় রোনালদোর দল।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সম্প্রতি রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হন এবং বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়।

এরপর সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। প্রতিবেদনে সাম্প্রতিক এই হামলাকে ২০১৫ সালের পর সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে।

তবে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ তিন ম্যাচ স্থগিতের আনুষ্ঠানিক কারণ হিসেবে সরাসরি নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করেনি। তাদের বিবৃতিতে খেলোয়াড়দের বিশ্রাম ও লজিস্টিক ব্যবস্থাপনাকেই সূচি পরিবর্তনের কারণ হিসেবে দেখানো হয়েছে।

ট্যাগ : আল নাসর সৌদি প্রো লিগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কের মধ্যে আল নাসরের ম্যাচ স্থগিত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবে চলমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে দেশটির পেশাদার ফুটবল লিগের তিনটি ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ও আল আহলির মধ্যকার লড়াই। নতুন সূচি অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৬ মার্চ।

মঙ্গলবার সৌদি প্রো লিগের (এসপিএল) আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নবম রাউন্ডের তিন ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

লিগ কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, ম্যাচগুলোর মধ্যে খেলোয়াড়দের বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময় নিশ্চিত করা এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনার কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচগুলোর মধ্যে বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রামের সময়কে বিবেচনায় রেখে লজিস্টিকগত কারণে’ ম্যাচগুলো পিছিয়ে দেওয়া হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, লিগের শীর্ষ দল আল হিলাল ও আল রিয়াদের ম্যাচ এবং আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচ ১৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে আল আহলি ও আল নাসরের ম্যাচের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৬ মার্চ।

তবে নবম রাউন্ডের বাকি ম্যাচগুলোর সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। সেগুলো পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এসপিএল।

এর আগে রিয়াদে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে অংশ নেয় আল নাসর। সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা চলার সময় নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়।

ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নিরাপদেই ম্যাচটি সম্পন্ন হয়। ওই ম্যাচে ৩-১ গোলে জয় পায় রোনালদোর দল।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সম্প্রতি রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হন এবং বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়।

এরপর সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। প্রতিবেদনে সাম্প্রতিক এই হামলাকে ২০১৫ সালের পর সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে।

তবে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ তিন ম্যাচ স্থগিতের আনুষ্ঠানিক কারণ হিসেবে সরাসরি নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করেনি। তাদের বিবৃতিতে খেলোয়াড়দের বিশ্রাম ও লজিস্টিক ব্যবস্থাপনাকেই সূচি পরিবর্তনের কারণ হিসেবে দেখানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ