ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাঁচ বছরের চুক্তিতে ম্যানসিটিতে যোগ দিলেন অ্যালান এলিয়াস

ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার অ্যালান এলিয়াসকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে তাকে দলে ভেড়ানো হয়েছে।

চলতি দলবদল মৌসুমে এটি ম্যানচেস্টার সিটির ষষ্ঠ নতুন সংযোজন। সোমবার (৩১ আগস্ট) ক্লাবের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেন, অ্যালান একজন অসাধারণ প্রতিভাবান ফুটবলার। তার মধ্যে বড় পর্যায়ে সফল হওয়ার মতো গুণ রয়েছে। দলের জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস করেন তারা।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে নিতে ম্যানচেস্টার সিটি প্রায় ৪ কোটি ইউরো খরচ করেছে। পালমেইরাসের একাডেমি থেকে উঠে আসা অ্যালান মূল দলের হয়ে ৯৬টি ম্যাচ খেলেছেন।

সিটিতে যোগ দেওয়ার পর অ্যালান বলেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিশ্বের অন্যতম সফল ক্লাবে খেলার সুযোগ পাওয়া তার জন্য বড় অর্জন।

তিনি বলেন, পালমেইরাস তার জীবনের বিশেষ একটি অংশ এবং ক্লাবটির প্রতি তার ভালোবাসা সবসময় থাকবে। তবে ম্যানচেস্টার সিটিতে আসার সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন ছিল না।

চলতি দলবদলে এর আগে এলিয়ট অ্যান্ডারসন, জেরোনিমো রুলি, আইয়ুব বুয়াদি, জেরেমি মঙ্গা এবং পিয়ার্স চার্লসকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

ফ্লোরিয়ানোপলিসে জন্ম নেওয়া অ্যালান আশা করছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে একজন সফল ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। সিটির হয়ে সফল হওয়া গ্যাব্রিয়েল জেসুস, এডারসন ও ফার্নান্দিনহোর পথ অনুসরণ করতে চান তিনি।

গত দেড় দশকে ম্যানচেস্টার সিটি ইংলিশ ফুটবলে অন্যতম শক্তিশালী ক্লাবে পরিণত হয়েছে। নতুন এই ব্রাজিলিয়ান প্রতিভাকে ঘিরে তাই ক্লাবটির সমর্থকদের মধ্যে বড় প্রত্যাশা তৈরি হয়েছে।

ট্যাগ : প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি পালমেইরাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পাঁচ বছরের চুক্তিতে ম্যানসিটিতে যোগ দিলেন অ্যালান এলিয়াস

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার অ্যালান এলিয়াসকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে তাকে দলে ভেড়ানো হয়েছে।

চলতি দলবদল মৌসুমে এটি ম্যানচেস্টার সিটির ষষ্ঠ নতুন সংযোজন। সোমবার (৩১ আগস্ট) ক্লাবের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেন, অ্যালান একজন অসাধারণ প্রতিভাবান ফুটবলার। তার মধ্যে বড় পর্যায়ে সফল হওয়ার মতো গুণ রয়েছে। দলের জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস করেন তারা।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে নিতে ম্যানচেস্টার সিটি প্রায় ৪ কোটি ইউরো খরচ করেছে। পালমেইরাসের একাডেমি থেকে উঠে আসা অ্যালান মূল দলের হয়ে ৯৬টি ম্যাচ খেলেছেন।

সিটিতে যোগ দেওয়ার পর অ্যালান বলেন, এটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। বিশ্বের অন্যতম সফল ক্লাবে খেলার সুযোগ পাওয়া তার জন্য বড় অর্জন।

তিনি বলেন, পালমেইরাস তার জীবনের বিশেষ একটি অংশ এবং ক্লাবটির প্রতি তার ভালোবাসা সবসময় থাকবে। তবে ম্যানচেস্টার সিটিতে আসার সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন ছিল না।

চলতি দলবদলে এর আগে এলিয়ট অ্যান্ডারসন, জেরোনিমো রুলি, আইয়ুব বুয়াদি, জেরেমি মঙ্গা এবং পিয়ার্স চার্লসকে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

ফ্লোরিয়ানোপলিসে জন্ম নেওয়া অ্যালান আশা করছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে একজন সফল ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। সিটির হয়ে সফল হওয়া গ্যাব্রিয়েল জেসুস, এডারসন ও ফার্নান্দিনহোর পথ অনুসরণ করতে চান তিনি।

গত দেড় দশকে ম্যানচেস্টার সিটি ইংলিশ ফুটবলে অন্যতম শক্তিশালী ক্লাবে পরিণত হয়েছে। নতুন এই ব্রাজিলিয়ান প্রতিভাকে ঘিরে তাই ক্লাবটির সমর্থকদের মধ্যে বড় প্রত্যাশা তৈরি হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ