ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

শ্রমিকনেতাকে গ্রেপ্তারের জেরে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

ছবি: সংগৃহীত
ফলো করুন

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুটি বাস এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে পলাশ ইসলাম (৪০) নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত মফিজুল ইসলাম (৪৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত পলাশ শ্রমিকনেতা শেখ বাদশার শ্যালক বলে জানা গেছে।

বুধবার রাত ৯টায় জেলা সদরের রাজরামপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ শ্রমিকনেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে। শেখ বাদশা দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাবেক নেতা। খবর পেয়ে তাঁকে থানা থেকে ছাড়াতে শ্রমিকরা বেশ কয়েকবার থানায় গেলেও কোনো সমাধান হয়নি। এর জেরে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দিনাজপুর শহর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। জেলা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ নাগরিকসহ অন্যদের। সকাল পৌনে ১১টার দিকে কোতোয়ালি থানার ভেতরে শ্রমিকদের পক্ষে এবং বিপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পাঁচ থেকে সাতজন শ্রমিক আহত হযন। বেলা সোয়া ৩টার দিকে কোতোয়ালি থানার সামনে আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাস এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও থানার সামনে থাকা বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। পরে গ্রেপ্তার হওয়া শ্রমিকনেতা শেখ বাদশাকে আদালতে নেয় পুলিশ। 

পুলিশ জানিয়েছে, শ্রমিকনেতা শেখ বাদশার বিরুদ্ধে আগের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে শেখ বাদশার সমর্থকদের অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বাদশাকে অংশগ্রহণে বাধা দিতেই প্রতিপক্ষের প্ররোচনায় তাঁকে ভুয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাদশার স্ত্রী সাবিনা ইয়াসমিন দাবি করেন, তাঁর স্বামী বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তাঁর বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি গ্রেপ্তারের পর জানতে পেরেছেন তিনি। আন্দোলনে আসা শ্রমিক রবিউল ইসলাম জানান, কিছু দুষ্কৃতকারী চক্র এবং একটি অন্ধ মহল শেখ বাদশাকে মামলায় জড়িয়েছে। তিনি যাতে ভোট না করতে পারেন এজন্য বিরোধী দল তাঁকে পুলিশ দিয়ে গতকাল গ্রেপ্তার করিয়েছে। এটি কোনোভাবেই সাধারণ শ্রমিক মেনে নেবে না।  শ্রমিক ফিরোজ বলেন, ‘যে কোনো মানুষের বিরুদ্ধে মামলা থাকতে পারে, কিন্তু এতদিন পুলিশ কী করল। মনোনয়নপত্র নেওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হলো কেন?’ দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, মূলত দুই গ্রুপের মতবিরোধ নিয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ দিলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘শেখ বাদশার নামে থানায় মামলা আছে। তিনি এজাহারভুক্ত আসামি।’  শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিতচলমান পরিস্থিতি বিবেচনায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে।  মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার মনোনয়নপত্র বিতরণের দিন ধার্য ছিল। পরে সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র বিতরণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগ : সংঘর্ষ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শ্রমিকনেতাকে গ্রেপ্তারের জেরে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুটি বাস এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে পলাশ ইসলাম (৪০) নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত মফিজুল ইসলাম (৪৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত পলাশ শ্রমিকনেতা শেখ বাদশার শ্যালক বলে জানা গেছে।

বুধবার রাত ৯টায় জেলা সদরের রাজরামপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ শ্রমিকনেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে। শেখ বাদশা দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সাবেক নেতা। খবর পেয়ে তাঁকে থানা থেকে ছাড়াতে শ্রমিকরা বেশ কয়েকবার থানায় গেলেও কোনো সমাধান হয়নি। এর জেরে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দিনাজপুর শহর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। জেলা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ নাগরিকসহ অন্যদের। সকাল পৌনে ১১টার দিকে কোতোয়ালি থানার ভেতরে শ্রমিকদের পক্ষে এবং বিপক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পাঁচ থেকে সাতজন শ্রমিক আহত হযন। বেলা সোয়া ৩টার দিকে কোতোয়ালি থানার সামনে আবারও দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় দুটি বাস এবং একজন সংবাদকর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও থানার সামনে থাকা বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়। পরে গ্রেপ্তার হওয়া শ্রমিকনেতা শেখ বাদশাকে আদালতে নেয় পুলিশ। 

পুলিশ জানিয়েছে, শ্রমিকনেতা শেখ বাদশার বিরুদ্ধে আগের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে শেখ বাদশার সমর্থকদের অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বাদশাকে অংশগ্রহণে বাধা দিতেই প্রতিপক্ষের প্ররোচনায় তাঁকে ভুয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাদশার স্ত্রী সাবিনা ইয়াসমিন দাবি করেন, তাঁর স্বামী বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তাঁর বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি গ্রেপ্তারের পর জানতে পেরেছেন তিনি। আন্দোলনে আসা শ্রমিক রবিউল ইসলাম জানান, কিছু দুষ্কৃতকারী চক্র এবং একটি অন্ধ মহল শেখ বাদশাকে মামলায় জড়িয়েছে। তিনি যাতে ভোট না করতে পারেন এজন্য বিরোধী দল তাঁকে পুলিশ দিয়ে গতকাল গ্রেপ্তার করিয়েছে। এটি কোনোভাবেই সাধারণ শ্রমিক মেনে নেবে না।  শ্রমিক ফিরোজ বলেন, ‘যে কোনো মানুষের বিরুদ্ধে মামলা থাকতে পারে, কিন্তু এতদিন পুলিশ কী করল। মনোনয়নপত্র নেওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হলো কেন?’ দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, মূলত দুই গ্রুপের মতবিরোধ নিয়ে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ দিলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘শেখ বাদশার নামে থানায় মামলা আছে। তিনি এজাহারভুক্ত আসামি।’  শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিতচলমান পরিস্থিতি বিবেচনায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে।  মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার মনোনয়নপত্র বিতরণের দিন ধার্য ছিল। পরে সিদ্ধান্ত নিয়ে মনোনয়নপত্র বিতরণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ