ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফ্যাসিবাদ ফের প্রতিষ্ঠার যেকোনো চেষ্টা প্রতিহত হবে: রিজভী

ফলো করুন

ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ ও গণতান্ত্রিক শক্তি এখন ঐক্যবদ্ধ রয়েছে। তাই ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা প্রতিহত করতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয়।

রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো যৌথভাবে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। এর উদ্দেশ্য হলো ফ্যাসিবাদের উঁকি দেওয়ার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা।

তিনি অভিযোগ করেন, যারা অতীতে জনগণের ভোটাধিকার, স্বাভাবিক জীবনযাপন ও বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন চুরি ও পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিবেশ তৈরির চেষ্টা করছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, দীর্ঘদিন পর জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তের অপচেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, “১৭ বছর ধরে দমন-পীড়ন চালিয়েও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। গুম, ক্রসফায়ার ও রাজনৈতিক নিপীড়নের রাজনীতি জনগণ আর মেনে নেবে না।”

তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত চার মাসে কোনো গুম, ক্রসফায়ার বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার ঘটনা ঘটেনি। শুধুমাত্র দুষ্কৃতকারী ও সমাজবিরোধীদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, অগ্রগতি, সমৃদ্ধি, বহুদলীয় গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। তবে জনগণের ঐক্যের কারণে তা সফল হবে না।

তিনি বলেন, “শুধু আজ নয়, প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। নানা ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশবিরোধী ও সার্বভৌমত্ববিরোধী পরিবেশ তৈরির চেষ্টা করা হতে পারে।”

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত ও অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে স্বাধীনতাপ্রিয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।”

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী ফ্যাসিবাদ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ফ্যাসিবাদ ফের প্রতিষ্ঠার যেকোনো চেষ্টা প্রতিহত হবে: রিজভী

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ