ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আবারও ফিরে আসতে না পারে এবং ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শুধু বিরোধিতা করলেই হবে না; অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশের নাগরিকদের দায়িত্ববোধের বিষয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, অনেক মানুষের চোখে আলো থাকলেও তারা অন্যায়, বৈষম্য ও মানুষের অধিকার হরণের বিষয় দেখতে পাচ্ছেন না। তাঁর মতে, যারা দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখবেন, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ আরও জোরদার হওয়া প্রয়োজন।অনুষ্ঠানে অংশ নেওয়া দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশংসা করে তিনি বলেন, তাদের অনেকের মধ্যে সততা ও মানবিকতার যে প্রকাশ দেখা যায়, তা সমাজের অন্যদের জন্যও অনুকরণীয়। অন্যদিকে, শারীরিকভাবে সক্ষম হয়েও অনেক মানুষ অন্যায় ও মানুষের অধিকার লঙ্ঘনের ঘটনা এড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।[BANGVIEWS-POST:4526]২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান বলেন, সে সময় প্রাণহানি ও গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। অনেক মানুষ হাত-পা কিংবা শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।তিনি বলেন, এসব ঘটনার পরও সমাজের একটি অংশ বিষয়গুলো দেখতে বা স্বীকার করতে চাইছে না। এ অবস্থায় নাগরিকদের বিবেক ও দায়িত্ববোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রয়োজন।ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা ঠেকানোর আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ জায়গা থেকে ভুল ও অন্যায় চিহ্নিত করা। সংবিধানের ২১ অনুচ্ছেদে নাগরিকের দায়িত্বের বিষয়টি উল্লেখ রয়েছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।দেশ গঠনে সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব। দায়িত্ব পালন করতে গিয়ে ভুল হতে পারে, তবে সেই ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে।জন্মভূমির প্রতি মানুষের দায়িত্ব ও ভালোবাসার কথা তুলে ধরে আসাদুজ্জামান বলেন, মানুষের কাছে জননী ও জন্মভূমির মতো আপন আর কিছু নেই। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই সবাইকে কাজ করতে হবে।তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। একই সঙ্গে ফ্যাসিবাদ যেন পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে এবং কেউ যেন ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণে জড়িয়ে না পড়ে, সেজন্য একটি কার্যকর রোডম্যাপ প্রয়োজন।[BANGVIEWS-POST:4525]আইনমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক বা সামাজিক বিষয়ে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করা উচিত নয়। যারা অন্যায় ও হত্যাকাণ্ডের ঘটনাগুলো উপেক্ষা করছেন, তাদের সত্য উপলব্ধি করার আহ্বান জানান তিনি।সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খান, ইরান দূতাবাসের প্রথম কাউন্সিলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনি, ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।