ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

অনলাইনে নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রি, ই-কেমের আইটি ম্যানেজার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর নিকেতন ও কুড়িল এলাকায় অভিযান চালিয়ে নিয়ন্ত্রিত রাসায়নিক পদার্থসহ ই-কেম নামের একটি প্রতিষ্ঠানের আইটি ম্যানেজার মো. আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসি জানিয়েছে, অনলাইনে নিয়ন্ত্রিত রাসায়নিকের খুচরা বিক্রির তথ্য পাওয়ার পর অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে মোট ছয় লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে।

ডিএনসি জানায়, গত ২৪ আগস্ট ঢাকা বিভাগীয় গোয়েন্দা দলের সাইবার পেট্রোলিংয়ের সময় ই-কেমের অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন ও অর্ডার নেওয়ার তথ্য পাওয়া যায়। বিষয়টি যাচাই করতে গোয়েন্দারা ওই প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইডের অর্ডার করেন।

অধিদপ্তরের দাবি, অর্ডার নেওয়ার সময় ক্রেতার কাছে নিয়ন্ত্রিত রাসায়নিক কেনার অনুমোদন, লাইসেন্স কিংবা ব্যবহারের উদ্দেশ্যসংক্রান্ত কোনো কাগজপত্র চাওয়া হয়নি। পরে অর্ডার করা পণ্য নিকেতন এলাকায় পৌঁছালে গোয়েন্দা দল সেখানে অভিযান চালায়।

অভিযানে একটি পার্সেল থেকে ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইড ও এক লিটার এসিটোন জব্দ করা হয়। পরে ডেলিভারিম্যানকে জিজ্ঞাসাবাদ করে কুড়িলের প্রগতি সরণি এলাকায় ই-কেমের কার্যালয়ের অবস্থান জানতে পারে ডিএনসি।

এরপর একই দিন ওই কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির আইটি ম্যানেজার আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানিয়েছে, সেখানে নিয়ন্ত্রিত প্রিকারসর কেমিক্যাল বিক্রির কিছু নথিপত্র পাওয়া গেছে, যেখানে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের তথ্য ছিল না। সব মিলিয়ে অভিযানে ছয় লিটার রাসায়নিক জব্দ করা হয়।

এ ঘটনায় ই-কেমের মালিকসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসির ভাষ্য অনুযায়ী, প্রিকারসর কেমিক্যালের বৈধ শিল্প ও বাণিজ্যিক ব্যবহার রয়েছে। তবে এসব রাসায়নিক অবৈধ মাদক উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণেও ব্যবহার হতে পারে। এ কারণে আইন অনুযায়ী এগুলোর সরবরাহ, বিক্রি ও ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ ও নজরদারি রাখা হয়।

অধিদপ্তর জানায়, এসিটিক অ্যানহাইড্রাইড অবৈধভাবে হেরোইন উৎপাদনের প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে। একইভাবে বিভিন্ন রাসায়নিক মাদক তৈরির কাজে ব্যবহারের সুযোগ থাকায় এসব উপাদানের বেচাকেনা ও সরবরাহের ক্ষেত্রে ক্রেতা, পরিমাণ এবং ব্যবহারের উদ্দেশ্য যাচাই গুরুত্বপূর্ণ।

জব্দ করা রাসায়নিক, নথিপত্র ও অন্যান্য আলামত পরীক্ষা করছে ডিএনসি। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব রাসায়নিকের উৎস, সরবরাহ ব্যবস্থা, ক্রেতা এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত চালানো হচ্ছে।

ডিএনসি বলছে, মাদক নিয়ন্ত্রণে শুধু তৈরি মাদক উদ্ধার বা মাদক কারবারিদের গ্রেপ্তারই যথেষ্ট নয়। মাদক তৈরির কাঁচামাল কীভাবে সংগ্রহ হচ্ছে এবং বৈধ সরবরাহ ব্যবস্থার কোন পথ ব্যবহার করে এসব উপাদান অবৈধ কাজে যাচ্ছে, সেটিও শনাক্ত করা জরুরি। এ কারণে অনলাইনে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে রাসায়নিকের ডিজিটাল সরবরাহব্যবস্থার ওপর নজরদারি বাড়ানো হচ্ছে।

ট্যাগ : রাসায়নিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অনলাইনে নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রি, ই-কেমের আইটি ম্যানেজার গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর নিকেতন ও কুড়িল এলাকায় অভিযান চালিয়ে নিয়ন্ত্রিত রাসায়নিক পদার্থসহ ই-কেম নামের একটি প্রতিষ্ঠানের আইটি ম্যানেজার মো. আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসি জানিয়েছে, অনলাইনে নিয়ন্ত্রিত রাসায়নিকের খুচরা বিক্রির তথ্য পাওয়ার পর অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে মোট ছয় লিটার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে।

ডিএনসি জানায়, গত ২৪ আগস্ট ঢাকা বিভাগীয় গোয়েন্দা দলের সাইবার পেট্রোলিংয়ের সময় ই-কেমের অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন ও অর্ডার নেওয়ার তথ্য পাওয়া যায়। বিষয়টি যাচাই করতে গোয়েন্দারা ওই প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মে ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইডের অর্ডার করেন।

অধিদপ্তরের দাবি, অর্ডার নেওয়ার সময় ক্রেতার কাছে নিয়ন্ত্রিত রাসায়নিক কেনার অনুমোদন, লাইসেন্স কিংবা ব্যবহারের উদ্দেশ্যসংক্রান্ত কোনো কাগজপত্র চাওয়া হয়নি। পরে অর্ডার করা পণ্য নিকেতন এলাকায় পৌঁছালে গোয়েন্দা দল সেখানে অভিযান চালায়।

অভিযানে একটি পার্সেল থেকে ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইড ও এক লিটার এসিটোন জব্দ করা হয়। পরে ডেলিভারিম্যানকে জিজ্ঞাসাবাদ করে কুড়িলের প্রগতি সরণি এলাকায় ই-কেমের কার্যালয়ের অবস্থান জানতে পারে ডিএনসি।

এরপর একই দিন ওই কার্যালয়ে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির আইটি ম্যানেজার আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানিয়েছে, সেখানে নিয়ন্ত্রিত প্রিকারসর কেমিক্যাল বিক্রির কিছু নথিপত্র পাওয়া গেছে, যেখানে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের তথ্য ছিল না। সব মিলিয়ে অভিযানে ছয় লিটার রাসায়নিক জব্দ করা হয়।

এ ঘটনায় ই-কেমের মালিকসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসির ভাষ্য অনুযায়ী, প্রিকারসর কেমিক্যালের বৈধ শিল্প ও বাণিজ্যিক ব্যবহার রয়েছে। তবে এসব রাসায়নিক অবৈধ মাদক উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণেও ব্যবহার হতে পারে। এ কারণে আইন অনুযায়ী এগুলোর সরবরাহ, বিক্রি ও ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ ও নজরদারি রাখা হয়।

অধিদপ্তর জানায়, এসিটিক অ্যানহাইড্রাইড অবৈধভাবে হেরোইন উৎপাদনের প্রক্রিয়ায় ব্যবহৃত হতে পারে। একইভাবে বিভিন্ন রাসায়নিক মাদক তৈরির কাজে ব্যবহারের সুযোগ থাকায় এসব উপাদানের বেচাকেনা ও সরবরাহের ক্ষেত্রে ক্রেতা, পরিমাণ এবং ব্যবহারের উদ্দেশ্য যাচাই গুরুত্বপূর্ণ।

জব্দ করা রাসায়নিক, নথিপত্র ও অন্যান্য আলামত পরীক্ষা করছে ডিএনসি। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এসব রাসায়নিকের উৎস, সরবরাহ ব্যবস্থা, ক্রেতা এবং সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত চালানো হচ্ছে।

ডিএনসি বলছে, মাদক নিয়ন্ত্রণে শুধু তৈরি মাদক উদ্ধার বা মাদক কারবারিদের গ্রেপ্তারই যথেষ্ট নয়। মাদক তৈরির কাঁচামাল কীভাবে সংগ্রহ হচ্ছে এবং বৈধ সরবরাহ ব্যবস্থার কোন পথ ব্যবহার করে এসব উপাদান অবৈধ কাজে যাচ্ছে, সেটিও শনাক্ত করা জরুরি। এ কারণে অনলাইনে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে রাসায়নিকের ডিজিটাল সরবরাহব্যবস্থার ওপর নজরদারি বাড়ানো হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ