ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আর আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি

ছবি : সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আস্তানা গড়ে তুলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। তিনি জানিয়েছেন, এলাকায় অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডিআইজি শামসুল হক বলেন, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। কোনো অবস্থাতেই এলাকায় নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অপরাধীদের আস্তানা গড়ে ওঠার সুযোগ দেওয়া হবে না।

তিনি জানান, জঙ্গল সলিমপুরে বর্তমানে স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

সাধারণ মানুষের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে ডিআইজি বলেন, স্থানীয় বাসিন্দাদের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে শোনা হবে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়েই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায় পুলিশ।

জঙ্গল সলিমপুরের উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। ডিআইজি জানান, এলাকাটি ঘিরে সরকারের যেসব উন্নয়ন পরিকল্পনা রয়েছে, সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে এসব উদ্যোগে স্থানীয় মানুষের স্বার্থ ও কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, সড়ক নির্মাণের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এলাকায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং চট্টগ্রাম নগরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নতুন সুবিধা তৈরি হবে।

জঙ্গল সলিমপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হলেও আরও ভালো পরিবেশ নিশ্চিত করার সুযোগ রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।

এর আগে জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করেছিল। গত ২ সেপ্টেম্বরও এলাকাটির আলীনগর ও ছিন্নমূল অংশে বিশেষ অভিযান চালানো হয়।

এদিকে জঙ্গল সলিমপুরে বসবাসকারীদের পুনর্বাসনের বিষয়টিও আলোচনায় এসেছে। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ জেলা পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগ : ডিআইজি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আর আস্তানা গড়তে দেওয়া হবে না: ডিআইজি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আস্তানা গড়ে তুলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক। তিনি জানিয়েছেন, এলাকায় অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ডিআইজি শামসুল হক বলেন, জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে নিয়মিত যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। কোনো অবস্থাতেই এলাকায় নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অপরাধীদের আস্তানা গড়ে ওঠার সুযোগ দেওয়া হবে না।

তিনি জানান, জঙ্গল সলিমপুরে বর্তমানে স্থানীয় বাসিন্দারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

সাধারণ মানুষের নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে ডিআইজি বলেন, স্থানীয় বাসিন্দাদের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে শোনা হবে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়েই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায় পুলিশ।

জঙ্গল সলিমপুরের উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। ডিআইজি জানান, এলাকাটি ঘিরে সরকারের যেসব উন্নয়ন পরিকল্পনা রয়েছে, সেগুলো সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। তবে এসব উদ্যোগে স্থানীয় মানুষের স্বার্থ ও কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, সড়ক নির্মাণের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এলাকায় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং চট্টগ্রাম নগরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নতুন সুবিধা তৈরি হবে।

জঙ্গল সলিমপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হলেও আরও ভালো পরিবেশ নিশ্চিত করার সুযোগ রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।

এর আগে জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করেছিল। গত ২ সেপ্টেম্বরও এলাকাটির আলীনগর ও ছিন্নমূল অংশে বিশেষ অভিযান চালানো হয়।

এদিকে জঙ্গল সলিমপুরে বসবাসকারীদের পুনর্বাসনের বিষয়টিও আলোচনায় এসেছে। চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা হবে না বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেলসহ জেলা পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ