ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজায় ইসরাইলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত, ধ্বংস শিশুদের পুষ্টিকর খাবারের গুদাম

ছবি: সংগৃহীত
ফলো করুন

গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের জন্য সংরক্ষিত পুষ্টিকর খাদ্যসামগ্রীর একটি গুদামও হামলায় ধ্বংস হয়েছে।

মঙ্গলবার বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

একই দিন খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বেসামরিক মানুষের একটি জমায়েতে ড্রোন হামলায় আরও একজন নিহত ও তিনজন আহত হন। এ ছাড়া খান ইউনিসে আগের ইসরাইলি হামলায় আহত তিন ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে মানবিক সহায়তা সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইসরাইলি সামরিক হামলায় নারী ও শিশুদের জন্য সংরক্ষিত পুষ্টিকর খাদ্যসামগ্রীর একটি গুদাম ধ্বংস হয়েছে।

বিস্ফোরণে ভবনটির ছাদ ও দেয়ালের বড় অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুদামে থাকা খাদ্যসামগ্রী ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।

গুদামটি স্থানীয় মানবিক সংস্থা আরড এল ইনসানের। সংস্থাটি মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানসের সঙ্গে যৌথভাবে গাজার প্রায় ৬০টি চিকিৎসাকেন্দ্রে সহায়তা দিয়ে আসছিল। এসব কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১০০ নারী ও শিশু চিকিৎসা ও পুষ্টি সহায়তা পেতেন।

এর মধ্যেই গাজায় অক্সিজেন সংকট আরও তীব্র হওয়ার সতর্কতা দিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মুনির আল-বুরশ। তার ভাষ্য অনুযায়ী, গাজার প্রায় ৩৪টি অক্সিজেন স্টেশনের মধ্যে বর্তমানে মাত্র ১২টি চালু রয়েছে। আরও স্টেশন বন্ধ হয়ে গেলে গুরুতর অসুস্থ রোগীদের জীবন সরাসরি ঝুঁকিতে পড়তে পারে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই গাজায় নতুন করে প্রাণহানি ও মানবিক সহায়তা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে এলো।

সূত্র: আলজাজিরা

ট্যাগ : ইসরাইল ফিলিস্তিন গাজা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

গাজায় ইসরাইলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত, ধ্বংস শিশুদের পুষ্টিকর খাবারের গুদাম

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের জন্য সংরক্ষিত পুষ্টিকর খাদ্যসামগ্রীর একটি গুদামও হামলায় ধ্বংস হয়েছে।

মঙ্গলবার বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

একই দিন খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বেসামরিক মানুষের একটি জমায়েতে ড্রোন হামলায় আরও একজন নিহত ও তিনজন আহত হন। এ ছাড়া খান ইউনিসে আগের ইসরাইলি হামলায় আহত তিন ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে মানবিক সহায়তা সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইসরাইলি সামরিক হামলায় নারী ও শিশুদের জন্য সংরক্ষিত পুষ্টিকর খাদ্যসামগ্রীর একটি গুদাম ধ্বংস হয়েছে।

বিস্ফোরণে ভবনটির ছাদ ও দেয়ালের বড় অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুদামে থাকা খাদ্যসামগ্রী ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।

গুদামটি স্থানীয় মানবিক সংস্থা আরড এল ইনসানের। সংস্থাটি মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানসের সঙ্গে যৌথভাবে গাজার প্রায় ৬০টি চিকিৎসাকেন্দ্রে সহায়তা দিয়ে আসছিল। এসব কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় ১০০ নারী ও শিশু চিকিৎসা ও পুষ্টি সহায়তা পেতেন।

এর মধ্যেই গাজায় অক্সিজেন সংকট আরও তীব্র হওয়ার সতর্কতা দিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মুনির আল-বুরশ। তার ভাষ্য অনুযায়ী, গাজার প্রায় ৩৪টি অক্সিজেন স্টেশনের মধ্যে বর্তমানে মাত্র ১২টি চালু রয়েছে। আরও স্টেশন বন্ধ হয়ে গেলে গুরুতর অসুস্থ রোগীদের জীবন সরাসরি ঝুঁকিতে পড়তে পারে।

যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই গাজায় নতুন করে প্রাণহানি ও মানবিক সহায়তা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে এলো।

সূত্র: আলজাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ