ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্রিট উপকূল থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

ক্রিট উপকূল থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
ছবি: সংগৃহীত
ফলো করুন

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা বাংলাদেশিসহ ৭৯ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়।

গ্রিক কোস্টগার্ডের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে নৌযান দুটির অবস্থান শনাক্ত করে। পরে গ্রিক কোস্টগার্ড সেখানে গিয়ে অভিবাসীদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ ও সুদানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। তবে উদ্ধার হওয়া বাংলাদেশির সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

প্রথমে গ্রিসের সরকারি সংবাদ সংস্থা উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ৮৫ বলে জানিয়েছিল। পরে দেশটির কোস্টগার্ড প্রকৃত সংখ্যা ৭৯ বলে নিশ্চিত করে।

সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের অন্যতম পথ হয়ে উঠেছে গ্রিসের ক্রিট ও কাছের গাভদোস দ্বীপ। গাভদোস লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে হওয়ায় উত্তর আফ্রিকা থেকে আসা অনেক অভিবাসী এই পথ ব্যবহার করছেন।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আগের ১২ মাসে দেশটিতে প্রায় ৬১ হাজার অভিবাসী প্রবেশ করেছিলেন। পরবর্তী ১২ মাসে তা কমে প্রায় ৪২ হাজারে নেমে এসেছে। অর্থাৎ এক বছরে অভিবাসী আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।

ইউরোপে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সাম্প্রতিক বছরগুলোতে কঠোর অবস্থান নিয়েছে গ্রিসসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। একই সঙ্গে লিবিয়ার মতো অভিবাসীদের যাত্রাপথে থাকা দেশগুলোর সঙ্গে সহযোগিতাও বাড়ানো হচ্ছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানস প্লেভরিস ইউরোপীয় ইউনিয়নের বাইরে অভিবাসীদের আবেদন ও প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনার জন্য কেন্দ্র স্থাপনের পক্ষেও অবস্থান নিয়েছেন। এ বিষয়ে জার্মানিসহ ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

সূত্র: টাইমস অব মাল্টা

ট্যাগ : গ্রিস বাংলাদেশি অভিবাসী ক্রিট দ্বীপ ভূমধ্যসাগর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ক্রিট উপকূল থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দুটি নৌযানে থাকা বাংলাদেশিসহ ৭৯ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। মঙ্গলবার দক্ষিণ ক্রিটের কালিলিমেনেস বন্দরের কাছে তাদের উদ্ধার করা হয়।

গ্রিক কোস্টগার্ডের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে নৌযান দুটির অবস্থান শনাক্ত করে। পরে গ্রিক কোস্টগার্ড সেখানে গিয়ে অভিবাসীদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত দুই নারী ও দুই শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ ও সুদানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে গ্রিক কর্তৃপক্ষ। তবে উদ্ধার হওয়া বাংলাদেশির সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

প্রথমে গ্রিসের সরকারি সংবাদ সংস্থা উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা ৮৫ বলে জানিয়েছিল। পরে দেশটির কোস্টগার্ড প্রকৃত সংখ্যা ৭৯ বলে নিশ্চিত করে।

সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের অন্যতম পথ হয়ে উঠেছে গ্রিসের ক্রিট ও কাছের গাভদোস দ্বীপ। গাভদোস লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে হওয়ায় উত্তর আফ্রিকা থেকে আসা অনেক অভিবাসী এই পথ ব্যবহার করছেন।

গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আগের ১২ মাসে দেশটিতে প্রায় ৬১ হাজার অভিবাসী প্রবেশ করেছিলেন। পরবর্তী ১২ মাসে তা কমে প্রায় ৪২ হাজারে নেমে এসেছে। অর্থাৎ এক বছরে অভিবাসী আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।

ইউরোপে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সাম্প্রতিক বছরগুলোতে কঠোর অবস্থান নিয়েছে গ্রিসসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। একই সঙ্গে লিবিয়ার মতো অভিবাসীদের যাত্রাপথে থাকা দেশগুলোর সঙ্গে সহযোগিতাও বাড়ানো হচ্ছে।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানস প্লেভরিস ইউরোপীয় ইউনিয়নের বাইরে অভিবাসীদের আবেদন ও প্রত্যাবাসন প্রক্রিয়া পরিচালনার জন্য কেন্দ্র স্থাপনের পক্ষেও অবস্থান নিয়েছেন। এ বিষয়ে জার্মানিসহ ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে।

সূত্র: টাইমস অব মাল্টা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ