ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৮৩ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৮৩ মামলা
ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৮৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৮৬টি গাড়ি ডাম্পিং এবং ২৫০টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৩০৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ৪৩টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২০টি বাস, ২২টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৫৪টি মোটরসাইকেলসহ মোট ৩৩০টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৭টি বাস, ১৩টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৫০টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ৩৭৭টি মামলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ : ডিএমপি মামলা ট্রাফিক আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৮৩ মামলা

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৮৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৮৬টি গাড়ি ডাম্পিং এবং ২৫০টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ১৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২১৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৪টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৩০৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ৪৩টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ৩৫৩টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২১৯টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২০টি বাস, ২২টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৫৪টি মোটরসাইকেলসহ মোট ৩৩০টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৭টি বাস, ১৩টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৫০টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ৩৭৭টি মামলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ