ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বব্যাংকের বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে তিন বছরের চুক্তিতে তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর-উত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের পাশাপাশি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্তে আবদুর রহমান খানকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে তিন বছর। এ সময় তিনি ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

মো. আবদুর রহমান খান এর আগে এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৪ আগস্ট তাকে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বও পালন করেন। চলতি বছরের ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তার চাকরির মেয়াদ শেষ হয়।

ট্যাগ : এনবিআর বিশ্বব্যাংক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

বিশ্বব্যাংকের বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে তিন বছরের চুক্তিতে তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর-উত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের পাশাপাশি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্তে আবদুর রহমান খানকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে তিন বছর। এ সময় তিনি ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংশ্লিষ্ট কনস্টিটিউয়েন্সির বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

মো. আবদুর রহমান খান এর আগে এনবিআরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৪ আগস্ট তাকে এনবিআর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের দায়িত্বও পালন করেন। চলতি বছরের ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তার চাকরির মেয়াদ শেষ হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ