ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মিরপুরে অস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০)।

মিরপুর মডেল থানা পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে মিরপুর মডেল থানাধীন দক্ষিণ পীরেরবাগ ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজ সংলগ্ন টি-ভ্যালী এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশের একটি দল।

এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তবে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে সাইফুল ইসলামের পরিহিত প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং রবিন মিয়ার প্যান্টের বাম পকেট থেকে একটি ম্যাগাজিনে রাখা ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্রও তারা দেখাতে পারেননি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ : ডিএমপি মিরপুর মডেল থানা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মিরপুরে অস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ ২ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি ও মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. সাইফুল ইসলাম তপু (২৬) ও মো. রবিন মিয়া (৩০)।

মিরপুর মডেল থানা পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে মিরপুর মডেল থানাধীন দক্ষিণ পীরেরবাগ ৬০ ফিট রোডের ভাঙা ব্রিজ সংলগ্ন টি-ভ্যালী এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল পুলিশের একটি দল।

এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে চেকপোস্টের সামনে এলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তবে তারা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে সাইফুল ইসলামের পরিহিত প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং রবিন মিয়ার প্যান্টের বাম পকেট থেকে একটি ম্যাগাজিনে রাখা ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অবৈধভাবে পিস্তল ও গুলি নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্রও তারা দেখাতে পারেননি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ