ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পার্বত্যাঞ্চলে আত্মকর্মসংস্থান বাড়াতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী

পার্বত্যাঞ্চলে আত্মকর্মসংস্থান বাড়াতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তিন পার্বত্য জেলা পরিষদের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে গণতান্ত্রিকভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।

রোববার দুপুরে রাঙামাটিতে বিভিন্ন উন্নয়ন স্কিমের আওতায় সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে জনগণের কাছে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে হবে। বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আত্মকর্মসংস্থান তৈরির সুযোগ বাড়াতে সরকার কাজ করছে।

তিনি বলেন, দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের আত্মউন্নয়ন ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে পারবে। তার মতে, ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যের কথা তুলে ধরে মীর হেলাল উদ্দিন বলেন, এখানে নানা ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। এই বৈচিত্র্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে পাহাড়ি ও বাঙালি সবাইকে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, রংধনুর বিভিন্ন রঙ একসঙ্গে যেমন সৌন্দর্য তৈরি করে, তেমনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর ঐক্যও এই অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা সভাপতিত্ব করেন। এ সময় বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহাম্মদ, সদস্য অর্থ সুমন বড়ুয়া, সদস্য পরিকল্পনা জাহিদ ইকবাল এবং উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং তিন পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন।

ট্যাগ : পার্বত্য চট্টগ্রাম ভূমি মন্ত্রণালয় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


পার্বত্যাঞ্চলে আত্মকর্মসংস্থান বাড়াতে কাজ করবে সরকার: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, তিন পার্বত্য জেলা পরিষদের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে গণতান্ত্রিকভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে।

রোববার দুপুরে রাঙামাটিতে বিভিন্ন উন্নয়ন স্কিমের আওতায় সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে জনগণের কাছে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে হবে। বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আত্মকর্মসংস্থান তৈরির সুযোগ বাড়াতে সরকার কাজ করছে।

তিনি বলেন, দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের আত্মউন্নয়ন ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে পারবে। তার মতে, ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যের কথা তুলে ধরে মীর হেলাল উদ্দিন বলেন, এখানে নানা ভাষা, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন। এই বৈচিত্র্যকে সম্পদ হিসেবে বিবেচনা করে পাহাড়ি ও বাঙালি সবাইকে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, রংধনুর বিভিন্ন রঙ একসঙ্গে যেমন সৌন্দর্য তৈরি করে, তেমনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর ঐক্যও এই অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা সভাপতিত্ব করেন। এ সময় বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহাম্মদ, সদস্য অর্থ সুমন বড়ুয়া, সদস্য পরিকল্পনা জাহিদ ইকবাল এবং উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়িত বিভিন্ন স্কিমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং তিন পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ