ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এ বছরের আগস্টের প্রথম ২২ দিনে প্রবাস আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।

শুধু ২০ থেকে ২২ আগস্ট এই তিন দিনেই দেশে ১১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট প্রবাস আয় দাঁড়িয়েছে ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে।

অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় প্রবাস আয় বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।

রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক সময়ে প্রবাস আয়ে এই প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স প্রবাস আয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এ বছরের আগস্টের প্রথম ২২ দিনে প্রবাস আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।

শুধু ২০ থেকে ২২ আগস্ট এই তিন দিনেই দেশে ১১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট প্রবাস আয় দাঁড়িয়েছে ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে।

অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় প্রবাস আয় বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।

রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক সময়ে প্রবাস আয়ে এই প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ