আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এ বছরের আগস্টের প্রথম ২২ দিনে প্রবাস আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।শুধু ২০ থেকে ২২ আগস্ট এই তিন দিনেই দেশে ১১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।[BANGVIEWS-POST:4326]চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট প্রবাস আয় দাঁড়িয়েছে ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে।অন্যদিকে, আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় প্রবাস আয় বেড়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাম্প্রতিক সময়ে প্রবাস আয়ে এই প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।