ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রাজিলের ম্যাচের ভেন্যু হতে পারে ঢাকা, জাতীয় স্টেডিয়াম পরিদর্শন সিবিএফের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। ভবিষ্যতে ব্রাজিলের কোনো ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি ব্যবহার কিংবা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করতেই এ পরিদর্শন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার (২৩ আগস্ট) ব্রাজিল পুরুষ জাতীয় দলের জেনারেল সুপারভাইজার সার্জিও দিমাস ডি অলিভেইরার নেতৃত্বে প্রতিনিধি দলটি জাতীয় স্টেডিয়ামে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে তারা মাঠ ও স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।

এ সময় সদ্য প্রস্তুত করা মাঠের ঘাস ও পিচ, ড্রেসিংরুম, গ্যালারি, পানি সরবরাহ এবং পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন সিবিএফ কর্মকর্তারা। মাঠের পরিচর্যার সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গেও কথা বলেন তারা।

প্রতিনিধি দলটি কলকাতা থেকে দুপুর ১টার দিকে ঢাকায় পৌঁছানোর পর সরাসরি জাতীয় স্টেডিয়ামে আসে। এর আগে কলকাতার সল্টলেক স্টেডিয়ামও পরিদর্শন করেছে দলটি। আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবেই কলকাতার ভেন্যু পরিদর্শন করা হয়।

বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, ব্রাজিলের প্রতিনিধি দল ভবিষ্যতে ঢাকার জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার অথবা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছে।

তবে এখন পর্যন্ত বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কোনো ম্যাচ চূড়ান্ত হয়নি।

ইকবাল হোসেন জানান, জাতীয় স্টেডিয়ামের মাঠ প্রস্তুতের কাজ এখনো চলছে। পুরো কাজ শেষ হতে আরও প্রায় দুই সপ্তাহ লাগতে পারে বলে সিবিএফ প্রতিনিধিদের জানানো হয়েছে। প্রয়োজন হলে ব্রাজিলের কর্মকর্তারা আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন।

ব্রাজিল-ভারত ম্যাচের আগে ব্রাজিল দল বাংলাদেশে এসে অনুশীলন করতে পারে কি না, এমন প্রশ্নে বাফুফে কর্মকর্তা জানান, সিবিএফ প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের এই পরিদর্শনের ফলে ভবিষ্যতে ঢাকায় ব্রাজিলের কোনো আন্তর্জাতিক ম্যাচ কিংবা বাংলাদেশ-ব্রাজিল প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা সূচি ঘোষণা করা হয়নি।

ট্যাগ : ব্রাজিল ফুটবল দল বাংলাদেশ ফুটবল বাফুফে সিবিএফ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ব্রাজিলের ম্যাচের ভেন্যু হতে পারে ঢাকা, জাতীয় স্টেডিয়াম পরিদর্শন সিবিএফের

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। ভবিষ্যতে ব্রাজিলের কোনো ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি ব্যবহার কিংবা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করতেই এ পরিদর্শন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার (২৩ আগস্ট) ব্রাজিল পুরুষ জাতীয় দলের জেনারেল সুপারভাইজার সার্জিও দিমাস ডি অলিভেইরার নেতৃত্বে প্রতিনিধি দলটি জাতীয় স্টেডিয়ামে যায়। প্রায় ৪৫ মিনিট ধরে তারা মাঠ ও স্টেডিয়ামের বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।

এ সময় সদ্য প্রস্তুত করা মাঠের ঘাস ও পিচ, ড্রেসিংরুম, গ্যালারি, পানি সরবরাহ এবং পানি নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন সিবিএফ কর্মকর্তারা। মাঠের পরিচর্যার সঙ্গে যুক্ত কর্মীদের সঙ্গেও কথা বলেন তারা।

প্রতিনিধি দলটি কলকাতা থেকে দুপুর ১টার দিকে ঢাকায় পৌঁছানোর পর সরাসরি জাতীয় স্টেডিয়ামে আসে। এর আগে কলকাতার সল্টলেক স্টেডিয়ামও পরিদর্শন করেছে দলটি। আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ব্রাজিলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবেই কলকাতার ভেন্যু পরিদর্শন করা হয়।

বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, ব্রাজিলের প্রতিনিধি দল ভবিষ্যতে ঢাকার জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার অথবা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছে।

তবে এখন পর্যন্ত বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কোনো ম্যাচ চূড়ান্ত হয়নি।

ইকবাল হোসেন জানান, জাতীয় স্টেডিয়ামের মাঠ প্রস্তুতের কাজ এখনো চলছে। পুরো কাজ শেষ হতে আরও প্রায় দুই সপ্তাহ লাগতে পারে বলে সিবিএফ প্রতিনিধিদের জানানো হয়েছে। প্রয়োজন হলে ব্রাজিলের কর্মকর্তারা আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন।

ব্রাজিল-ভারত ম্যাচের আগে ব্রাজিল দল বাংলাদেশে এসে অনুশীলন করতে পারে কি না, এমন প্রশ্নে বাফুফে কর্মকর্তা জানান, সিবিএফ প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের এই পরিদর্শনের ফলে ভবিষ্যতে ঢাকায় ব্রাজিলের কোনো আন্তর্জাতিক ম্যাচ কিংবা বাংলাদেশ-ব্রাজিল প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা সূচি ঘোষণা করা হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ