ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় দলের সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যের ডাক দিলেন মেসি

ছবি : সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে বিদায় নেওয়ার রাতে আবেগঘন বিদায়ী ভাষণে দলের ঐক্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সবাইকে একতাবদ্ধ থাকার সতর্কবার্তা দিয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে এস্তাদিও মাস মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কিছু মানুষ কখনোই আর্জেন্টিনার সাফল্য দেখতে চায় না।

কারও নাম উল্লেখ না করে সমালোচক ও বিরোধীদের ইঙ্গিত করে মেসি বলেন, দল যখন একতাবদ্ধ থাকে, তখন তারা অন্য যে কারও চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘সবচেয়ে বড় লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের একসঙ্গে থাকতে হবে। কিছু মানুষ আছে, যারা চায় না এই জাতীয় দল জিতুক। কিন্তু আমাদের তাদের বিরুদ্ধে এক হতে হবে।’ তিনি যোগ করেন, দলের ভেতরের অটুট বন্ধনই আর্জেন্টিনাকে সাম্প্রতিক বছরগুলোতে বড় বড় ট্রফি এনে দিয়েছে।

ভাষণের শুরুতে দীর্ঘ ক্যারিয়ার জুড়ে অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য বিশ্বজুড়ে থাকা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। মাঠ ছাড়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও সময়ের নিয়মে থামতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই এটা আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন, আমার ক্যারিয়ারেরও। আমি আপনাদের খুব মিস করব।’

৩৯ বছর বয়সী এই অধিনায়ক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ সম্ভাব্য সব আন্তর্জাতিক শিরোপা জিতে কোনো ধরনের অপূর্ণতা ছাড়াই বুটজোড়া তুলে রাখলেন। জাতীয় দলের জার্সিতে মাঠে না নামলেও সাধারণ সমর্থক হিসেবে তরুণ ফুটবলারদের পাশে আজীবন থাকার অঙ্গীকার ব্যক্ত করে মেসি বলেন, ‘আমি আর্জেন্টাইন হতে পেরে খুব কৃতজ্ঞ ও গর্বিত।’

ট্যাগ : আর্জেন্টিনা ফুটবল দল লিওনেল মেসি বিদায় আর্জেন্টিনা ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

জাতীয় দলের সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যের ডাক দিলেন মেসি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে বিদায় নেওয়ার রাতে আবেগঘন বিদায়ী ভাষণে দলের ঐক্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সবাইকে একতাবদ্ধ থাকার সতর্কবার্তা দিয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে এস্তাদিও মাস মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারানোর পর শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, কিছু মানুষ কখনোই আর্জেন্টিনার সাফল্য দেখতে চায় না।

কারও নাম উল্লেখ না করে সমালোচক ও বিরোধীদের ইঙ্গিত করে মেসি বলেন, দল যখন একতাবদ্ধ থাকে, তখন তারা অন্য যে কারও চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘সবচেয়ে বড় লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের একসঙ্গে থাকতে হবে। কিছু মানুষ আছে, যারা চায় না এই জাতীয় দল জিতুক। কিন্তু আমাদের তাদের বিরুদ্ধে এক হতে হবে।’ তিনি যোগ করেন, দলের ভেতরের অটুট বন্ধনই আর্জেন্টিনাকে সাম্প্রতিক বছরগুলোতে বড় বড় ট্রফি এনে দিয়েছে।

ভাষণের শুরুতে দীর্ঘ ক্যারিয়ার জুড়ে অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য বিশ্বজুড়ে থাকা ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। মাঠ ছাড়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও সময়ের নিয়মে থামতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই এটা আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন, আমার ক্যারিয়ারেরও। আমি আপনাদের খুব মিস করব।’

৩৯ বছর বয়সী এই অধিনায়ক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ সম্ভাব্য সব আন্তর্জাতিক শিরোপা জিতে কোনো ধরনের অপূর্ণতা ছাড়াই বুটজোড়া তুলে রাখলেন। জাতীয় দলের জার্সিতে মাঠে না নামলেও সাধারণ সমর্থক হিসেবে তরুণ ফুটবলারদের পাশে আজীবন থাকার অঙ্গীকার ব্যক্ত করে মেসি বলেন, ‘আমি আর্জেন্টাইন হতে পেরে খুব কৃতজ্ঞ ও গর্বিত।’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ