ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (২৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল (২৫) ও সোহান (২৬)।

সিটিটিসির ভাষ্য, তাদের সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় কয়েকজন ব্যক্তি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছেন। পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ : ডিএমপি যাত্রাবাড়ী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (২৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী থানার গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলী (২০), নুরনবী আকাশ মাঝি (২৩), জামাল (২৫) ও সোহান (২৬)।

সিটিটিসির ভাষ্য, তাদের সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় কয়েকজন ব্যক্তি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছেন। পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ