রাজধানীর যাত্রাবাড়ী, খিলক্ষেত, লালবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৩ জন, খিলক্ষেত থেকে ১৬ জন, লালবাগ থেকে ৭ জন এবং মোহাম্মদপুর এলাকা থেকে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেফতার হয়েছেন তাসফিকুর রহমান (২২), মো. শাহিন মিয়া (৩০), মো. রুবেল (২৬), মো. নবীর হোসেন ওরফে বাপ্পী (৩০), রিতা আক্তার (২০), আব্দুর রহমান পাটোয়ারী, মো. ইয়াকুব (২১), মো. রনি সিকদার রাজন (৩৫), মো. ইউনুস মিয়া (৩৫), মো. ইউসুফ (৩২), মো. ফয়সাল ইসলাম (২২), ফকরুল আলম (৩৩) ও মো. আল আমীন শেখ (৫০)।
খিলক্ষেত থানা এলাকায় গ্রেফতার ১৬ জন হলেন মো. খানজাহান আলী (৩০), আলিফ রহমান সিজান (২০), মোশারফ হোসেন (২১), মো. আকাশ মিয়া (২০), মো. মোর্শেদ আলম হাদী, মো. ইমন হোসেন (২৬), মো. মারুফ (২৬), মো. ইমরান (২২), মো. রিফাত (১৯), তুষার মাতাব্বর (৩৮), নাসির হোসেন (৪০), ওসমান হোসেন (৩০), সুজন (৩০), মো. রিয়াদ হোসেন (৩৭), মো. সাগর মিয়া (২৫) ও মো. আলাউদ্দিন ওরফে বাপ্পি (৩০)।
লালবাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন মো. শামীম (৪৫), মো. রায়হান সরকার (২৩), আসলাম খলিফা (২৪), মো. সুজন আহাম্মেদ (২৬), গোপাল চন্দ্র দেবনাথ ওরফে সুমন (৪০), মো. রাসেল (৩৭) ও মো. সজল (৩২)।
মোহাম্মদপুর থানা এলাকায় পরিচালিত অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. সেলিম আশরাফী চুয়া সেলিম (৪৫), মো. মনির হোসেন মনির (৩৮), মো. রফিকুল ইসলাম নয়ন (২৮), মো. রোকন ব্যাপারী থেরোকন (১৯), মো. সাজিম (২৩), মো. নুরুল ইসলাম (৩৪), মো. মাসুদ মিয়া (৩৮), মো. জাকারিয়া হোসেন ববুল (৩৭), মো. আল-আমিন মুন্না (২৪), মো. নাইম সাগর (১৮), মো. শফিক আহমেদ শফি (৩০), মো. শাকিল শেখ (৩০), মো. রাসেদ ওরফে বাবু (২২), মো. খোকন হোসেন (১৯), মো. শামীম (২২), বাবুল আলম (২৩), মো. বকুল হোসেন (৪০) ও মো. ওবায়দুল্লা চৌধুরী (৫০)।
পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শনাক্ত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেফতারের পর সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ