ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজের বিকল্প বাণিজ্যপথ নিয়ে ম্যাক্রোঁ-বিন সালমান বৈঠক

ছবি: সংগৃহীত
ফলো করুন

হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে বিকল্প বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দুই দিনের সফরে রোববার প্যারিসে যাচ্ছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে এ সফর করছেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। 

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে হরমুজ প্রণালির বিকল্প বাণিজ্য ও জ্বালানি পরিবহন ব্যবস্থা। প্রস্তাবগুলোর মধ্যে পারস্য উপসাগরের বাইরে ওমানের বন্দর ব্যবহার করে বাণিজ্য বাড়ানো, সৌদি আরবসহ অঞ্চলটির বিদ্যমান তেল পাইপলাইনের সক্ষমতা সম্প্রসারণ বা দ্বিগুণ করা এবং নতুন রেল যোগাযোগ গড়ে তোলার বিষয় রয়েছে। 

হরমুজ প্রণালিকে ঘিরে দীর্ঘদিনের উত্তেজনা এবং ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ফলে জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বিকল্প পথ তৈরির বিষয়টি ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোর কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

এই লক্ষ্য সামনে রেখে ফ্রান্স ও সৌদি আরব ইতোমধ্যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে জ্বালানি ও লজিস্টিক সংযোগ নিয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করেছে। সোমবার মন্ত্রী পর্যায়ে টাস্কফোর্সটির বৈঠক হওয়ার কথা। সেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্প চিহ্নিত করা, অর্থায়নের ব্যবস্থা এবং প্রকল্পগুলোতে ফরাসি কোম্পানিগুলোর সম্ভাব্য ভূমিকা নিয়ে কাজ হবে। 

একই দিন বিকেলে ম্যাক্রোঁ ও বিন সালমান সৌদি-ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং জ্বালানি ও পরিবহন সহযোগিতাও আলোচনায় গুরুত্ব পাবে। সফরে স্বাস্থ্য, পরিবহন ও জ্বালানিসহ কয়েকটি খাতে চুক্তি স্বাক্ষরেরও কথা রয়েছে। 

ট্যাগ : হরমুজ প্রণালি মোহাম্মদ বিন সালমান ইমানুয়েল ম্যাক্রোঁ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

হরমুজের বিকল্প বাণিজ্যপথ নিয়ে ম্যাক্রোঁ-বিন সালমান বৈঠক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে বিকল্প বাণিজ্য ও জ্বালানি পরিবহনপথ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দুই দিনের সফরে রোববার প্যারিসে যাচ্ছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে এ সফর করছেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। 

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে হরমুজ প্রণালির বিকল্প বাণিজ্য ও জ্বালানি পরিবহন ব্যবস্থা। প্রস্তাবগুলোর মধ্যে পারস্য উপসাগরের বাইরে ওমানের বন্দর ব্যবহার করে বাণিজ্য বাড়ানো, সৌদি আরবসহ অঞ্চলটির বিদ্যমান তেল পাইপলাইনের সক্ষমতা সম্প্রসারণ বা দ্বিগুণ করা এবং নতুন রেল যোগাযোগ গড়ে তোলার বিষয় রয়েছে। 

হরমুজ প্রণালিকে ঘিরে দীর্ঘদিনের উত্তেজনা এবং ইরান যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ফলে জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বিকল্প পথ তৈরির বিষয়টি ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোর কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

এই লক্ষ্য সামনে রেখে ফ্রান্স ও সৌদি আরব ইতোমধ্যে মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে জ্বালানি ও লজিস্টিক সংযোগ নিয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করেছে। সোমবার মন্ত্রী পর্যায়ে টাস্কফোর্সটির বৈঠক হওয়ার কথা। সেখানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্প চিহ্নিত করা, অর্থায়নের ব্যবস্থা এবং প্রকল্পগুলোতে ফরাসি কোম্পানিগুলোর সম্ভাব্য ভূমিকা নিয়ে কাজ হবে। 

একই দিন বিকেলে ম্যাক্রোঁ ও বিন সালমান সৌদি-ফ্রান্স কৌশলগত অংশীদারত্ব পরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা এবং জ্বালানি ও পরিবহন সহযোগিতাও আলোচনায় গুরুত্ব পাবে। সফরে স্বাস্থ্য, পরিবহন ও জ্বালানিসহ কয়েকটি খাতে চুক্তি স্বাক্ষরেরও কথা রয়েছে। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ